ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

ঋতুপর্ণার গোলে বাংলাদেশের লিড

  • আপলোড সময় : ০২-০৭-২০২৫ ০৪:২৬:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৫ ০৪:২৬:১২ অপরাহ্ন
ঋতুপর্ণার গোলে বাংলাদেশের লিড
নারী এশিয়ান কাপ বাছাইয়ে ইতিহাস গড়ার পথে এগোচ্ছে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ ম্যাচে স্বাগতিক মিয়ানমারের মুখোমুখি হয়ে ম্যাচের ১৮তম মিনিটে গোল করে লাল-সবুজ শিবিরে আনন্দের জোয়ার বইয়ে দেন ঋতুপর্ণা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকা বাংলাদেশ একটি ফ্রি কিক পায় বক্সের ঠিক সামনে। ঋতুপর্ণার নেওয়া প্রথম ফ্রি কিক প্রতিহত হয় মিয়ানমার রক্ষণে। তবে ফিরতি বলে ডান পায়ের কোনাকুনি শটে বল জালে জড়ান তিনি। গোলরক্ষক ও রক্ষণ দুজনই হন পরাস্ত। গোল হতেই ইয়াঙ্গুনের গ্যালারিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উল্লাস শুরু হয়।

এই ফ্রি কিক আদায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন শামসুন্নাহার। নিজ অর্ধ থেকে বল পেয়ে দুর্দান্ত গতিতে এগিয়ে গিয়ে বক্সের ঠিক আগে প্রতিপক্ষের ফাউলের শিকার হন তিনি।

গোলের পর বাংলাদেশ খেলায় আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। দুটি কর্নার আদায় করে ও শামসুন্নাহার একটি সহজ সুযোগ হাতছাড়া করেন।

র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা মিয়ানমারের ঘরের মাঠ ও সমর্থকদের সমর্থন থাকলেও বাংলাদেশ আত্মবিশ্বাস নিয়ে খেলছে। এখনো মিয়ানমার উল্লেখযোগ্য কোনো সুযোগ তৈরি করতে পারেনি। রক্ষণভাগ মজবুত রেখে প্রতি আক্রমণে উঠছে বাংলাদেশ।

এই ম্যাচে জয় পেলে বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেবে। আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে নারী এশিয়ান কাপের মূল আসর। সেখানে খেলবে আট গ্রুপ চ্যাম্পিয়ন, স্বাগতিক অস্ট্রেলিয়া এবং গত আসরের শীর্ষ তিন দল।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম