ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু 

শিক্ষার্থী ভিসায় ‘সময়সীমা’ আরোপ করতে চান ট্রাম্প

  • আপলোড সময় : ০২-০৭-২০২৫ ০৪:৩১:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৫ ০৪:৩১:৫৬ অপরাহ্ন
শিক্ষার্থী ভিসায় ‘সময়সীমা’ আরোপ করতে চান ট্রাম্প
যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। এবার সব ধরনের শিক্ষার্থী ভিসায় নির্দিষ্ট ‘সময়সীমা’ আরোপের প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বর্তমানে এফ-১ ভিসাধারীরা পড়াশোনা শেষের পরও যুক্তরাষ্ট্রে বেশ কিছুদিন বৈধভাবে অবস্থান করতে পারেন। ট্রাম্প চান, এই নিয়ম বাতিল করে প্রতিটি শিক্ষার্থী ভিসায় মেয়াদ নির্ধারিত থাকুক। অর্থাৎ, সময়সীমা শেষ হওয়ার পর ভিসাটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

২০২০ সালে ট্রাম্প এই বিষয়টি প্রথমবার কংগ্রেসে উত্থাপন করলেও, সে সময় নির্বাচনী বছরের ব্যস্ততায় তা আলোচনায় আসেনি। এবার আবারও তার প্রশাসন বিলটি কংগ্রেসে জমা দিয়েছে। সেখানে বলা হয়েছে, সময়সীমা পেরিয়ে কেউ ভিসা নবায়ন না করলে তাকে অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত করা হবে এবং যুক্তরাষ্ট্রের আইনে তিনি ফৌজদারি অপরাধী হিসেবে গণ্য হবেন।

বিদেশি অভিবাসীদের বিরুদ্ধে ট্রাম্পের অবস্থান নতুন নয়। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময়ই তিনি ঘোষণা দিয়েছিলেন— যুক্তরাষ্ট্র থেকে নথিবিহীন অভিবাসীদের সরিয়ে দেওয়া হবে। ২০২৫ সালের ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন তিনি।

এই প্রেক্ষাপটে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছে ট্রাম্প প্রশাসন। বিদেশি শিক্ষার্থী ভর্তি না করার শর্তে ২২০ কোটি ডলারের সরকারি অনুদান ফের চালু করার প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প। হার্ভার্ড তা সাফ জানিয়ে প্রত্যাখ্যান করেছে।

বিশ্বের নানা প্রান্ত থেকে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়া শিক্ষার্থীদের জন্য এটি এক বড় ধাক্কা হতে পারে। বিশেষ করে যারা পড়াশোনার পাশাপাশি ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখেন, তাদের জন্য ট্রাম্পের নতুন এই নীতিমালা হতে পারে ভবিষ্যতের চ্যালেঞ্জ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’

ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’