ঢাকা , রবিবার, ১০ মে ২০২৬ , ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন পুলিশকে মানবিক ও প্রযুক্তি নির্ভর বাহিনী হিসেবে গড়ে তোলার আহ্বান পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে নৌ নিরাপত্তা সপ্তাহ শুরু হচ্ছে আজ হরমুজ ‌‘চিরতরে’ বন্ধ ও বাহরাইনকে চরম পরিণতির হুঁশিয়ারি দিল ইরান সরকার গঠনের অনুমতিপত্র নিতে ১ ঘণ্টা বসে ছিলেন থালাপতি বিজয় চেয়ারম্যান-মেয়র পদে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা আজ ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে ইডেন মহিলা কলেজে বিক্ষোভ বিশ্ব মা দিবস আজ নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে দলীয় কর্মসূচি সংক্ষিপ্ত করলেন প্রধানমন্ত্রী নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়: পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী সকালের মধ্যেই ৭ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা শুটিং চলাকালীন গর্ভপাত অভিনেত্রীর পুলিশের প্রতি জনআস্থা পুনঃপ্রতিষ্ঠা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ভূমি উন্নয়ন করসংক্রান্ত আপত্তি সাত দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ ১৮ লাখ টাকায় পাসের চুক্তি, ডিভাইসসহ ৫ পরীক্ষার্থী আটক দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টি রাশিয়ায় ইউক্রেনীয় বাহিনীর হামলায় বাংলাদেশি নিহত ৬ জনের দেহে হান্টাভাইরাস, মহামারি নিয়ে ডব্লিউএইচওর বক্তব্য বাইফা অ্যাওয়ার্ডে সেরা গীতিকার ও সুরকারের পুরস্কার পেলেন মাহবুবুল খালিদ

জাতীয় নির্বাচনে ইসিকে সহায়তা দেবে জাতিসংঘ ও জাপান

  • আপলোড সময় : ০২-০৭-২০২৫ ০৪:৪৭:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৫ ০৪:৪৭:৩২ অপরাহ্ন
জাতীয় নির্বাচনে ইসিকে সহায়তা দেবে জাতিসংঘ ও জাপান
আসন্ন জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশনকে (ইসি) সহায়তা করবে জাপান সরকার ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। এ লক্ষ্যে বুধবার (২ জুলাই) নির্বাচন ভবনে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি, এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।

এই চুক্তির আওতায় ইসির প্রাতিষ্ঠানিক, কারিগরি ও প্রশাসনিক সক্ষমতা বাড়াতে জাপান সরকার ৬৯৫ মিলিয়ন ইয়েন (প্রায় ৪৮ লাখ মার্কিন ডলার) অনুদান দেবে।

রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেন, “বাংলাদেশ এখন গণতান্ত্রিক যাত্রার এক সন্ধিক্ষণে। একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ রূপান্তর নিশ্চিত করতে জাপান পূর্ণ সমর্থন জানায়।”

স্টেফান লিলার বলেন, “এই সহায়তা একটি শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশকে সহায়তা করবে। এটি দেশের গণতান্ত্রিক উন্নয়নকে এগিয়ে নেবে।”

ইসির সিনিয়র সচিব মো. আখতার আহমেদ জানান, জাপানের ৪.৮ মিলিয়ন ডলারের সহায়তা সঠিকভাবে কাজে লাগানো হবে। ইউএনডিপির সহায়তা অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

কমেন্ট বক্স
গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন

গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন