ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

ভুয়া তথ্য রোধে জাতিসংঘকে ভূমিকা রাখার আহ্বান প্রধান উপদেষ্টার

  • আপলোড সময় : ০২-০৭-২০২৫ ০৪:৫৯:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৫ ০৪:৫৯:৩৭ অপরাহ্ন
ভুয়া তথ্য রোধে জাতিসংঘকে ভূমিকা রাখার আহ্বান প্রধান উপদেষ্টার
গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধ এবং গণমাধ্যমে নৈতিকতা বজায় রাখতে জাতিসংঘকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার (২ জুলাই) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি সুসান ভাইজ এবং সিনিয়র প্রজেক্ট অফিসার মেহদি বেনছেলাহ তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাতের প্রেক্ষাপট ছিল— ইউএনডিপি ও ইউনেস্কোর যৌথ উদ্যোগে প্রস্তুত ‘অ্যান অ্যাসেসমেন্ট অব বাংলাদেশ’স মিডিয়া ল্যান্ডস্কেপ: ফোকাসিং অন ফ্রি, ইনডিপেন্ডেন্ট অ্যান্ড প্লুরালিস্টিক মিডিয়া’ শীর্ষক গবেষণা প্রতিবেদন, যা বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ হওয়ার কথা রয়েছে।

অধ্যাপক ইউনূস বলেন, “আমাদের প্রধান সমস্যা হলো ভুয়া খবর ও বিভ্রান্তিমূলক তথ্য। এটি এক ধরনের টানা বোমাবর্ষণের মতো।”

তিনি জানান, এসব ভুয়া তথ্য দেশের বাইরে ও ভেতর থেকে ছড়ানো হয়, এবং শুধু অনলাইন নয়, প্রচলিত গণমাধ্যমও অনেক সময় এর উৎস হয়ে উঠছে। ফলে স্বাধীন ও কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

জাতিসংঘকে উদ্দেশ করে ইউনূস বলেন, “আপনারা শুধু সরকারের সঙ্গে নয়, গণমাধ্যমের সঙ্গেও কথা বলুন। কোনো গণমাধ্যম যদি বারবার ভুয়া তথ্য ছড়ায়, তবে তাকে আস্থা হারানোর বিষয়ে সতর্ক করতে হবে। আমাদের আপনাদের সহায়তা দরকার।”

জবাবে ইউনেস্কোর প্রতিনিধি সুসান ভাইজ জানান, বৃহস্পতিবারের প্রতিবেদনে আত্মনিয়ন্ত্রণ ব্যবস্থা (self-regulation) এর গুরুত্ব তুলে ধরা হয়েছে।

তিনি বলেন, “প্রতিবেদনটি দেখিয়েছে কী কাজ করছে আর কী করছে না। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী কিছু গুরুত্বপূর্ণ সুপারিশও রয়েছে। কর্মকর্তাদের, আইন প্রয়োগকারীদের এবং বিচার বিভাগকে প্রশিক্ষণ দেওয়া দরকার।”

ইউনেস্কোর জ্যেষ্ঠ প্রকল্প কর্মকর্তা জানান, প্রতিবেদনে নারী সাংবাদিকদের নিরাপত্তা ও সাংবাদিকদের কাজের পরিবেশ সম্পর্কেও সুপারিশ রাখা হয়েছে।

তিনি বলেন, “এই বিষয়ে সরকারের সক্রিয়তা বড় ধরনের প্রভাব ফেলতে পারে।”

প্রসঙ্গত, এই প্রতিবেদনটি ইউএনডিপির ‘এসআইপিএস’ প্রকল্পের আওতায় এবং মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যম উন্নয়নে ইউনেস্কোর ম্যান্ডেটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে তৈরি করা হয়েছে।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম