ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

শাহজালালে বিশেষ লাউঞ্জ, খুশি সৌদির রেমিট্যান্স যোদ্ধারা

  • আপলোড সময় : ১৪-১১-২০২৪ ০৯:১৩:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৪ ০৯:১৩:১৬ পূর্বাহ্ন
শাহজালালে বিশেষ লাউঞ্জ, খুশি সৌদির রেমিট্যান্স যোদ্ধারা
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের জন্য বিশেষ লাউঞ্জ চালু হওয়ায় সন্তুষ্টি জানিয়েছেন সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিরা।শাহজালাল বিমানবন্দরে প্রবাসীদের সঙ্গে করমর্দন করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।তারা বলছেন, নতুন এ সুবিধা তাদের যাত্রা আরও আরামদায়ক ও নিরাপদ করবে। তবে বিশেষ লাউঞ্জ চালু হলেও, ঢাকার এয়ারপোর্টে এখনও যাত্রী হয়রানি কমেনি বলে অভিযোগ করেন কোনো কোনো প্রবাসী।এক সৌদি প্রবাসী বলেন, বাংলাদেশ এয়ারপোর্টে লাগেজ পেতে অনেক লেট হয়। অনেক সময় ব্যাগেজ কাটা পড়ে, মালামাল পাওয়া যায় না। এ দিকটায় বাংলাদেশ সরকার যেন একটু নজর দেয়।

এখনও ইমিগ্রেশন ও নিরাপত্তা চেকপোস্টে বিভিন্নভাবে হয়রানির শিকার হওয়া ছাড়াও দীর্ঘ অপেক্ষা, টিকিটের বাড়তি মূল্য এবং সেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে আরেক প্রবাসী বলেন, প্রবাসীদের জন্য লাউঞ্জে খাবারের ব্যবস্থা করায় বাংলাদেশ সরকারকে অনেক ধন্যবাদ। প্রবাসীদের জন্য আরও সুযোগ-সুবিধা যেন বাড়ানো হয় এ ব্যাপারে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি।অন্তর্বর্তী সরকারের প্রতি প্রবাসীদের আহ্বান, রেমিট্যান্স যোদ্ধাদের যে কোনো সমস্যা সমাধানে প্রশাসনের পক্ষ থেকে সঠিক পদক্ষেপ নেয়া হলে; ঢাকা বিমানবন্দর আরও উন্নত এবং আন্তর্জাতিক মানের হয়ে উঠবে।প্রঙ্গত, সোমবার (১১ নভেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিবাসী শ্রমিকদের জন্য একটি বিশেষ লাউঞ্জ উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

উদ্বোধনকালে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের প্রবাসী শ্রমিকরা দেশ গড়ার কারিগর। জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে তারা বড় ভূমিকা পালন করেছিলেন। আমরা তাদের কাছে সবসময় কৃতজ্ঞ।’তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, এই লাউঞ্জ তাদের ভ্রমণকে সহজ করবে।’হযরত শাহজালাল বিমানবন্দরে এটিই প্রথম প্রবাসী লাউঞ্জ। এখানে বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের বিশ্রামের জন্য জায়গা এবং সুলভ মূল্যে খাবার পাওয়া যাবে। এতে ভর্তুকি দেবে সরকার।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা