ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

থাইল্যান্ডে ‘এক দিনের প্রধানমন্ত্রী’ সুরিয়া জুংরুংরুয়াংকিত

  • আপলোড সময় : ০২-০৭-২০২৫ ০৫:১৬:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৫ ০৫:১৬:২৮ অপরাহ্ন
থাইল্যান্ডে ‘এক দিনের প্রধানমন্ত্রী’ সুরিয়া জুংরুংরুয়াংকিত
থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর পদ সাময়িকভাবে স্থগিত হওয়ায় দায়িত্ব পান উপপ্রধানমন্ত্রী ও যোগাযোগমন্ত্রী সুরিয়া জুংরুংরুয়াংকিত। তবে মাত্র একদিনের জন্যই এই দায়িত্ব পালন করছেন তিনি। বুধবারই শেষ হচ্ছে তার প্রধানমন্ত্রীত্বের মেয়াদ।

দায়িত্ব নেওয়ার পর সুরিয়া ব্যাংককে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৯৩তম বার্ষিকী উপলক্ষে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তবে যে কার্যালয়ের দায়িত্বে তিনি, সেটির ৯৩ বছর পূর্তি হলেও তিনি থাকছেন না ৯৩ ঘণ্টাও।

সাংবাদিকরা সংক্ষিপ্ত এই দায়িত্ব নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে প্রশ্ন এড়িয়ে যান সুরিয়া। তবে জানান, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে একটি কাগজে স্বাক্ষর, যার মাধ্যমে বৃহস্পতিবার নতুন প্রধানমন্ত্রীর কাছে দায়িত্ব হস্তান্তর করবেন তিনি।

দীর্ঘ এক দশক থাই রাজনীতিতে সক্রিয় সুরিয়া জুংরুংরুয়াংকিত পরিচিত একজন অভিজ্ঞ এবং সুযোগসন্ধানী রাজনীতিক হিসেবে। ক্ষমতাসীন দলের আনুগত্য প্রকাশে কখনও পিছপা হননি বলেও গণমাধ্যমে তার পরিচিতি।

থাইল্যান্ডের সাংবিধানিক আদালত জানায়, কম্বোডিয়ার সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনে নৈতিকতা লঙ্ঘনের অভিযোগে পেতংতার্ন সিনাওয়াত্রার বিরুদ্ধে যথেষ্ট ভিত্তি রয়েছে। এ কারণেই তার দায়িত্ব সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

থাই গণমাধ্যম ও এনডিটিভির তথ্য অনুযায়ী, একটি ফোনালাপ ফাঁস হওয়ার পর পেতংতার্নের বিরুদ্ধে জনমনে ক্ষোভ তৈরি হয়। সেখানে তিনি কম্বোডিয়ার প্রধানমন্ত্রীকে ‘চাচা’ সম্বোধন করেন এবং এক থাই সামরিক কর্মকর্তার সমালোচনা করেন। এরপর থেকেই তার পদত্যাগের দাবি জোরালো হয়।

সুরিয়ার স্বল্পমেয়াদি মেয়াদ শেষে আগামীকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ফুমথাম উইচায়াচাই। ক্ষমতাসীন ফেউ থাই পার্টি জানিয়েছে, তিনি সহকারী প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করবেন, যা পদমর্যাদায় উপপ্রধানমন্ত্রীর চেয়ে উঁচু।

সুরিয়া তার ‘এক দিনের’ দায়িত্বে কেবল আনুষ্ঠানিকতা পূরণ করবেন, নাকি রেখে যাবেন কোনো চমক—সে উত্তর সময়ই বলে দেবে।

 

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার