ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২

শুটিং সেটে আহত অভিনেত্রী আদাহ শর্মা

  • আপলোড সময় : ০২-০৭-২০২৫ ০৫:২৩:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৫ ০৫:২৩:২৩ অপরাহ্ন
শুটিং সেটে আহত অভিনেত্রী আদাহ শর্মা
অ্যাকশন থ্রিলার ছবির শুটিং করার সময় গুরুতর আহত হয়েছেন ‘দ্য কেরালা স্টোরি’ খ্যাত অভিনেত্রী আদাহ শর্মা। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনের মতে, মধ্যরাতে স্ট্যান্টের মহড়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, আঘাতটি এতটাই গুরুতর ছিল যে আদাহর নাকে চোট লেগেছে। তবে পেশাদার অভিনেত্রী হিসেবে তিনি কাজ থামাননি এবং মহড়া চালিয়ে গেছেন।

আদাহ শর্মা এই বিষয়ে বলেন, "ব্যথা তো সাময়িক, সিনেমার কাজও শেষ। যে রাতে আমার চোট লেগেছিল তখন একটি মিউজিক ভিডিওর শুটিং করছিলাম।" তিনি আরও জানান, "আইস প্যাক ব্যবহার করেছি, মেকআপ দিয়ে ফোলা অংশ ঢেকে দিয়েছি। এই ঘটনার পর কাজ করতে গিয়ে মনের আরও জোর পেয়েছি।"

আদাহ শর্মার বলিউডে অভিষেক হয় ‘১৯২০’ সিনেমার মাধ্যমে, যেখানে তার অভিনয় প্রশংসিত হয়। পরে ‘দ্য কেরালা স্টোরি’ ছবিতে তিনি দর্শকদের নজর কেড়েছেন এবং ছবিটি বক্স অফিসেও সফল হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রোহিঙ্গারা অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গারা অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী