ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

হংকংকে হারিয়ে শুভ সূচনা করল বাংলাদেশ

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০১:৫২:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০১:৫২:১০ অপরাহ্ন
হংকংকে হারিয়ে শুভ সূচনা করল বাংলাদেশ
চীনে চলমান অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৩ জুলাই) দাজু হকি ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত ম্যাচে হংকংকে ৩-০ গোলে হারিয়েছে লাল-সবুজের যুবারা।

ম্যাচের প্রথম কোয়ার্টারে গোলের দেখা না পেলেও দ্বিতীয় কোয়ার্টারে ছন্দে ফেরে বাংলাদেশ। মাত্র ৬ মিনিটের ব্যবধানে দুই গোল করে দলকে এগিয়ে দেন দীন ইসলাম। ম্যাচের ২০ মিনিটে ফিল্ড গোল এবং ২৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।

তৃতীয় কোয়ার্টারে ব্যবধান আরও বাড়ায় বাংলাদেশ। এবার পেনাল্টি কর্নার থেকে স্কোরশিটে নাম লেখান অমিত হাসান। বাকি সময়ে আর কোনো গোল না হলে ৩-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

উল্লেখযোগ্যভাবে, ২০১৬ সালে ঢাকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে বাংলাদেশ গ্রুপ পর্বে ভারতকে হারালেও ফাইনালে হেরে রানার্সআপ হয়েছিল। এবার শিরোপার লড়াইয়ে চোখ রাখছে দলটি।

শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশের যুব দল। অন্যদিকে, নারীদের বিভাগেও শুক্রবার প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। তাদের প্রতিপক্ষ শক্তিশালী জাপান। একই গ্রুপে রয়েছে উজবেকিস্তান ও হংকং।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল