ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রিজভীর! সীতাকুণ্ডে শিশু ইরামনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড আলমাস সুপার শপকে গুঁড়াদুধসহ নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগে জরিমানা ৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’

সংবিধানের নামে দেশে যেটি আছে সেটি আওয়ামী বিধান: হাসনাত

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৩:৩৯:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৩:৩৯:৪৯ অপরাহ্ন
সংবিধানের নামে দেশে যেটি আছে সেটি আওয়ামী বিধান: হাসনাত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “আমাদের দেশে সংবিধানের নামে যেটি আছে, সেটি সংবিধান নয়, সেটি হলো আওয়ামী বিধান।” বৃহস্পতিবার (৩ জুলাই) নীলফামারীর সৈয়দপুরে শহীদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত করতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, “আমরা শহীদ সাজ্জাদের কবর জিয়ারত করলাম। উনার বাবা আমাদের সঙ্গে আছেন। সাজ্জাদরা জীবনের মায়া ত্যাগ করে কেন শহীদ হলেন? স্বৈরাচার পতনের যে স্বপ্ন নিয়ে সাজ্জাদরা রাস্তায় নেমেছিলেন, সেই স্বপ্ন— নতুন বাংলাদেশ নির্মাণেই আমাদের এই পদযাত্রা। আজ পদযাত্রার তৃতীয় দিন। সৈয়দপুর থেকে শুরু করে নীলফামারী, এরপর পঞ্চগড় গিয়ে আজকের যাত্রা শেষ করবো। আগামীকাল চতুর্থ দিনের মতো ঠাকুরগাঁও অভিমুখে যাত্রা শুরু হবে।”

এক প্রশ্নের জবাবে হাসনাত বলেন, “সাজ্জাদের বাবাই বলছিলেন, ‘তুমি রাস্তায় নামবে কেন?’ সাজ্জাদ বলেছিল, ‘একটা নতুন বাংলাদেশের জন্য।’ নতুন বাংলাদেশ মানে শুধু সরকার পরিবর্তন নয়, অবশ্যই সরকার পরিবর্তন হবে, তবে তার আগে সিস্টেম পরিবর্তন প্রয়োজন। যে প্রক্রিয়ায় ফ্যাসিস্ট উৎপাদিত হয়, সেই প্রক্রিয়া বন্ধ করতে হবে। এজন্য সংবিধান ও প্রশাসনের সংস্কার প্রয়োজন।”

তিনি আরও বলেন, “এখন মানুষ অনেক সচেতন। এ জন্যই ৫ আগস্টের আগেই মানুষ জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় নেমে আসে—বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, মাদ্রাসা, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, কামার কুমার, সবাই রাস্তায় নামে। কেন? কারণ তারা নতুন একটা বাংলাদেশ চায়—যেখানে ফ্যাসিস্ট উৎপাদনের প্রক্রিয়া বন্ধ হবে।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী