ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর সাথে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ, রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের গাড়িবহর অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি, মাদক-নারীসহ আটক ৮৪ স্বৈরাচার পয়সা দিচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে একটি শব্দও খরচ করতে ইচ্ছুক না: উমামা ফাতেমা

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৩:৪৮:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৩:৪৮:০৯ অপরাহ্ন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে একটি শব্দও খরচ করতে ইচ্ছুক না: উমামা ফাতেমা
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শো অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা সাফ জানিয়ে দেন, তিনি এই প্ল্যাটফর্ম নিয়ে এখন আর কোনো মন্তব্য করতে আগ্রহী নন। 

অনুষ্ঠানে তিনি বলেন, “আমি বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো বিষয়েই কথা বলতে, বিশেষ করে একটি শব্দও খরচ করতে ইচ্ছুক না। বর্তমানে এই প্ল্যাটফরমের সঙ্গে সম্পর্কযুক্ত না, সেটা জানান দেওয়ার জন্যই আমি মূলত পোস্ট দিয়েছিলাম।”

উমামা আরও বলেন, “এই মুহূর্তে, হয়তো ভবিষ্যতেও আমি এই প্ল্যাটফরমের ভবিষ্যৎ নিয়ে আর মাথা ঘামাব না, তাই আমার এই বিষয়ে বর্তমানে একেবারেই আগ্রহ নেই।”

তবে তিনি এটাও উল্লেখ করেন, যদি বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মটি ভেঙে দিয়ে ছাত্র-নাগরিকদের আরও বৃহত্তর ও ঐক্যবদ্ধ একটি প্ল্যাটফর্ম গড়ে তোলা হতো, তাহলে গণ-অভ্যুত্থান আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া সম্ভব হতো। উমামা বলেন, “গত বছরের ১০ আগস্ট আমি বলেছিলাম, এই প্ল্যাটফর্ম বন্ধ করে নতুন একটি বৃহৎ ঐক্যের ভিত্তি গড়া উচিত। এতে জনগণের বৃহত্তর অংশকে অভ্যুত্থানের অংশীদার করা যেত।”

কমেন্ট বক্স
পুলসিরাত পার হলেই কি জান্নাত নিশ্চিত?

পুলসিরাত পার হলেই কি জান্নাত নিশ্চিত?