ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬ , ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী আট প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টনের গেজেট প্রকাশ কাতারে রেভল্যুশনারি গার্ডের ১০ গুপ্তচর গ্রেপ্তার আনসারকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর আজও ২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক করেছে আবহাওয়া অফিস অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এখন নতুন নেতৃত্বকে আঘাত হানতে ‘তৃতীয় ঢেউ’ আসছে, ইরানের প্রতি সতর্কবার্তা ট্রাম্পের ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল

থানায় হামলা চালিয়ে ২ সাজাপ্রাপ্ত আসামি ছিনতাই, ওসিসহ আহত ২০

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৩:৫১:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৩:৫১:২০ অপরাহ্ন
থানায় হামলা চালিয়ে ২ সাজাপ্রাপ্ত আসামি ছিনতাই, ওসিসহ আহত ২০
লালমনিরহাটের পাটগ্রাম থানায় সাজাপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নিতে দুর্বৃত্তদের হামলার ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। বুধবার (২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে সংঘটিত এ ঘটনায় আহত হয়েছেন থানার ওসিসহ অন্তত ২০ জন, যাদের মধ্যে দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাতের নির্ধারিত সময় পেরিয়ে গেলে হঠাৎ ২০০-২৫০ জনের একটি সংঘবদ্ধ দল থানার চত্বরে ঢুকে ভাঙচুর শুরু করে। হামলাকারীরা থানার চেয়ার-টেবিল, কম্পিউটার, ল্যাপটপসহ প্রয়োজনীয় সরঞ্জাম নষ্ট করে ফেলে এবং ইট-পাটকেল ছুড়ে জানালার কাঁচ ও দরজা ভেঙে ফেলে।

থানার ওসি মিজানুর রহমান জানান, পরিস্থিতি সামাল দিতে পুলিশ বাধা দিলে হামলাকারীরা আরও বেপরোয়া হয়ে ওঠে। পুলিশ টিয়ারশেল ছুড়লেও উত্তেজনা কমেনি। গুরুতর আহত দুই পুলিশ সদস্যকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, আর তিনি নিজেসহ ছয়জন পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

তিনি আরও জানান, হামলাকারীরা জোরপূর্বক হাজতখানার তালা খুলে সাজাপ্রাপ্ত আসামি বেলাল হোসেন ও সোহেল রানা চপলকে ছিনিয়ে নেয়। এই দুইজনকে সন্ধ্যায় সরোরবাজার এলাকায় চাঁদাবাজির সময় হাতেনাতে আটক করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাটগ্রাম ইউএনও উত্তম কুমার দাশ তাদের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

ঘটনার পর পরই লালমনিরহাট, হাতিবান্ধা ও কালীগঞ্জ থানা থেকে অতিরিক্ত পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্যদের পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

লালমনিরহাটের পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, “আমি ঘটনাস্থলে আছি। ডিআইজি স্যার ও জেলা প্রশাসকও উপস্থিত হয়েছেন। তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী