ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রিজভীর! সীতাকুণ্ডে শিশু ইরামনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড আলমাস সুপার শপকে গুঁড়াদুধসহ নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগে জরিমানা ৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’

পশ্চিম তীরকে ইসরায়েলের সাথে আনুষ্ঠানিকভাবে যুক্ত করার পরিকল্পনা নেতানিয়াহু প্রশাসনের

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৩:৫৮:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৩:৫৮:৪৩ অপরাহ্ন
পশ্চিম তীরকে ইসরায়েলের সাথে আনুষ্ঠানিকভাবে যুক্ত করার পরিকল্পনা নেতানিয়াহু প্রশাসনের
দখলকৃত পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনা করেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রশাসন। এই পরিকল্পনার অংশ হিসেবে দেশটির পার্লামেন্ট কনেসেটে চিঠি দিয়েছে ক্ষমতাসীন লিকুদ পার্টি। চিঠিতে স্বাক্ষর করেছেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজসহ ১৫ জন এমপি।

তাদের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থান এবং ইরানে সাম্প্রতিক সংঘাতে ‘বিজয়’—এই মুহূর্তকে পশ্চিম তীর সংযুক্তির জন্য ‘উপযুক্ত সময়’ হিসেবে বিবেচনা করছে তেলআবিব।

ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোরিচ বলেছেন, “এটি আমাদের শত্রুদের জন্য শক্ত জবাব। প্রধানমন্ত্রী সংকেত দিলেই আমি সিদ্ধান্ত বাস্তবায়ন করবো।”

বিশ্লেষকরা মনে করছেন, পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে সংযুক্ত করলে ফিলিস্তিনিদের জন্য স্বাধীন রাষ্ট্র গঠনের পথ পুরোপুরি রুদ্ধ হয়ে যাবে। এই পদক্ষেপের মাধ্যমে সেখানে বসবাসরত ইসরায়েলি বসতিগুলো স্থায়ী ও বৈধ হিসেবে বিবেচিত হবে।

এই পরিকল্পনার বিরুদ্ধে ইতোমধ্যেই তীব্র প্রতিবাদ জানিয়েছে সৌদি আরব, মিসরসহ একাধিক আরব দেশ। তাদের অভিযোগ, এটি আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন এবং জোরপূর্বক দখলদারিত্বের বৈধতা প্রতিষ্ঠার চেষ্টা।

উল্লেখ্য, ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধে জর্ডানের কাছ থেকে পশ্চিম তীর দখল করেছিল ইসরায়েল। তবে এতদিন আনুষ্ঠানিকভাবে অঞ্চলটিকে নিজেদের ভূখণ্ড হিসেবে ঘোষণা দেয়নি তারা। এবার সেই ঘোষণার পথেই এগোচ্ছে নেতানিয়াহুর প্রশাসন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী