ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

ঋতুপর্ণাদের সামনে বিশ্বকাপ খেলার হাতছানি

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৪:১৮:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৪:১৮:০৬ অপরাহ্ন
ঋতুপর্ণাদের সামনে বিশ্বকাপ খেলার হাতছানি
ঋতুপর্ণা চাকমার অনন্য দুই গোলেই ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্বাগতিক মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে বাছাইপর্বে টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে প্রথমবারের মতো নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে আফঈদারা। লক্ষ্য ছিল এশিয়ান কাপে জায়গা করে নেওয়া—এবং সেটি পূরণ হওয়ায় আনন্দে ভাসছে গোটা দল ও কোচিং স্টাফ। তবে এই স্বপ্নযাত্রা এখানেই থেমে যাক, তা কে-ই বা চায়? বরং সামনে এখন আরও বড় সম্ভাবনার দরজা খুলে গেছে তাদের জন্য।

২০২৬ সালের মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বই হবে ২০২৭ নারী বিশ্বকাপ ও ২০২৮ অলিম্পিকের বাছাইপর্ব। মূলপর্বে ১২টি দল তিনটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। গ্রুপপর্ব শেষে চ্যাম্পিয়ন, রানার্সআপ ও সেরা দুটি তৃতীয় দল যাবে কোয়ার্টার ফাইনালে। সেখান থেকে সেমিফাইনাল ও ফাইনাল।

বিশ্বকাপে সরাসরি খেলবে এশিয়ার শীর্ষ ৬ দল। এশিয়ান কাপে সেমিফাইনাল নিশ্চিত করলেই সরাসরি বিশ্বকাপ খেলা নিশ্চিত হবে। কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়া দলদের জন্য থাকবে প্লে-অফের সুযোগ। এখানেও যারা জিতবে, তারাও যাবে বিশ্বকাপে। যারা হারবে, তাদের জন্য থাকবে আন্তমহাদেশীয় প্লে-অফের আরেক সুযোগ।

এছাড়াও, এশিয়ান কাপই হবে অলিম্পিক বাছাইয়ের মঞ্চ। গ্রুপপর্ব পার করতে পারলেই মিলবে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ।

এই বিশাল সম্ভাবনার দুয়ার এখন বাংলাদেশের সামনে উন্মুক্ত। 'সি' গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে প্রথম দল হিসেবে এশিয়ান কাপ নিশ্চিত করেছে বাংলাদেশ। সম্ভাবনা তৈরি হয়েছে সাফ অঞ্চলের আরও দুই দলের—ভারত ও নেপালের। তারা শেষ ম্যাচে জিততে পারলে তারাও মূলপর্বে যাবে। তখন সাফ অঞ্চল থেকে তিনটি দল খেলবে এশিয়ান কাপে—যা বিশ্বকাপ ও অলিম্পিক স্বপ্ন পূরণের আরও বড় সুযোগ করে দেবে।

বাংলাদেশের এই সাফল্য এখন আর শুধুই ইতিহাস নয়—এটা হয়ে উঠতে পারে আগামী দিনের অলিম্পিক কিংবা বিশ্বকাপ যাত্রার প্রথম ধাপ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা

শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা