ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

বাংকার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ভারত

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৫:৩৭:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৫:৩৭:২৮ অপরাহ্ন
বাংকার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ভারত
ভারত সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি করছে বাংকার বিধ্বংসী আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ‘অগ্নি-৫’। এই ক্ষেপণাস্ত্রের দুটি সংস্করণ তৈরি করছে দেশটির প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও।

অগ্নি-৫ এমনভাবে ডিজাইন করা হচ্ছে যাতে এটি মাটির ৮০ থেকে ১০০ মিটার গভীরে ঢুকে কংক্রিটের আস্তরণ ভেদ করে বিস্ফোরণ ঘটাতে পারে। সাড়ে সাত হাজার কিলোগ্রাম পর্যন্ত বিস্ফোরক বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্রের একটি সংস্করণ আড়াই হাজার কিলোমিটার দূরত্বের মধ্যে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। এটি সুপারসনিক গতিতে চলবে, অর্থাৎ শব্দের চেয়েও দ্রুত।

অন্য সংস্করণটি পাঁচ হাজার কিলোমিটার বা তারও বেশি দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে পারবে। ডিআরডিওর দাবি, এই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের তৈরি বাংকার বাস্টার জিবিইউ-৫৭-এর মতোই শক্তিশালী হবে।

বাংকার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সাধারণ বোমার চেয়ে আলাদা। এটি মাটির গভীরে ঢুকে বিস্ফোরণ ঘটায়, যাতে সামরিক বাংকার, কমান্ড সেন্টার ও অস্ত্রভাণ্ডার ধ্বংস হয়। আধুনিক যুদ্ধে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অনেক দেশ তাদের কৌশলগত অবকাঠামো এখন মাটির নিচে নির্মাণ করে থাকে।

ভারতীয় সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য ডিডাব্লিউকে বলেন, “এই অস্ত্র একটা বড় ডেটারেন্ট হিসেবে কাজ করবে। মাটির গভীরে ঢুকে কয়েকটি স্তরে বিস্ফোরণ ঘটাতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র নির্দিষ্ট কোণে নিক্ষেপ করলে ভয়াবহ ধ্বংস ঘটাতে পারে।”

তিনি আরও বলেন, “মার্কিন অস্ত্র দেখে অনুপ্রাণিত হলেও ভারত অনেক আগেই এই অস্ত্র তৈরির প্রক্রিয়া শুরু করেছে।”

প্রবীণ সাংবাদিক জয়ন্ত রায়চৌধুরীর মতে, “পাকিস্তান ও চীন মাটির নিচে বাংকার, ক্ষেপণাস্ত্র রাখার ঘাঁটি ও কমান্ড পোস্ট তৈরিতে ব্যাপক বিনিয়োগ করেছে। সেগুলো ধ্বংস করতে ভারতেরও একই রকম অস্ত্র থাকা আবশ্যক। চীনের ডিএফ-১৫ এর মতো ভারতের এই ‘অগ্নি-৫’ অন্য দেশকে ভারত আক্রমণের আগে বারবার ভাবতে বাধ্য করবে।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী