ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

বিপ্লবের ১০০ দিন উপলক্ষ্যে সারাদেশে দিনব্যাপী কর্মসূচি বৈষম্যবিরোধীদের

  • আপলোড সময় : ১৪-১১-২০২৪ ১০:০৫:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৪ ১০:০৫:৩১ পূর্বাহ্ন
বিপ্লবের ১০০ দিন উপলক্ষ্যে সারাদেশে দিনব্যাপী কর্মসূচি বৈষম্যবিরোধীদের
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১৫ নভেম্বর এই বিপ্লবের ১০০তম দিন পূর্ণ হবে। ১৫ নভেম্বর দিনব্যাপী সারাদেশে কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।

আজ বুধবার (১৩ ডিসেম্বর) রাতে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ।

তিনি বলেন, বিপ্লবের ১০০ দিন উপলক্ষ্যে আমরা দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছি। এদিন আমরা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহদের খোঁজ খবর নেবো। পাশাপাশি স্বাস্থ্যা মন্ত্রণালয়েও তাদের অগ্রগতি নিয়ে খোঁজ নেওয়া হবে। পাশাপাশি শহীদদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবো। এটি দেশের সব জেলায় করা হবে বলে এসময় তিনি জানান। 

এদিকে, আজ বিকেল সাড়ে ৩টা থেকে চার ঘণ্টাব্যাপী এক আলোচনায় বসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল সমন্বয়ক ও সহ-সমন্বয়করা। সভা সূত্রে জানা যায়, আজকের সভাটি করা হয়েছে মূলত সবার সাথে আলাপ-আলোচনা করে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সবার মতামত নেওয়া।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা