ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে : নাহিদ ইসলাম সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রিজভীর! সীতাকুণ্ডে শিশু ইরামনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড আলমাস সুপার শপকে গুঁড়াদুধসহ নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগে জরিমানা ৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী

ভারতে অ্যাপলের কারখানা থেকে সরানো হলো ৩ শতাধিক চীনাকে

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৫:৫৩:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৫:৫৩:৩৬ অপরাহ্ন
ভারতে অ্যাপলের কারখানা থেকে সরানো হলো ৩ শতাধিক চীনাকে
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মোবাইল ফোন আইফোনের ভারতীয় কারখানা থেকে শতাধিক চীনা প্রকৌশলী ও টেকনিশিয়ানকে সরিয়ে নিয়েছে ফক্সকোন। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের বরাতে এ তথ্য জানিয়েছে এনডিটিভি অনলাইন।

অ্যাপলের সহায়ক প্রতিষ্ঠান তাইওয়ানভিত্তিক ফক্সকোন দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের শ্রীপুরাম্বুদুরে আইফোন উৎপাদন কেন্দ্র পরিচালনা করছে। ২০২২ সালে কারখানাটি নির্মিত হলেও উৎপাদন শুরু হয় ২০২৩ সালে। শুরু থেকেই এই কারখানায় কয়েক শ চীনা কর্মী কাজ করছিলেন।

ব্লুমবার্গ জানায়, প্রায় দুই মাস আগে ফক্সকোন নিজ দেশের সব চীনা কর্মকর্তা ও টেকনিশিয়ানকে কারখানা ত্যাগের নির্দেশ দেয়। লিখিত এই নির্দেশনার পর শ্রীপুরাম্বুদুরের কারখানা থেকে এরইমধ্যে তিন শতাধিক চীনা কর্মী চীনে ফিরে গেছেন।

ব্লুমবার্গ অ্যাপল ও ফক্সকোনের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করলেও কেউ মন্তব্য করতে রাজি হয়নি।

তবে বিশেষ সূত্রগুলো বলছে, বেইজিংয়ের সন্দেহ ছিল—ভারতে অবস্থানরত চীনা প্রকৌশলীদের মাধ্যমে প্রযুক্তি ও জ্ঞান পাচার হতে পারে। এই আশঙ্কায় চীন সরকারের হস্তক্ষেপেই ফক্সকোনকে এ সিদ্ধান্ত নিতে হয়েছে।

উল্লেখ্য, চীন দীর্ঘদিন ধরেই প্রযুক্তি খাতে প্রভাবশালী দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছে। অ্যাপলের সিইও টিম কুক নিজেও একাধিকবার চীনা কর্মীদের দক্ষতা ও প্রযুক্তিগত জ্ঞানের প্রশংসা করেছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে কারনে মুখে টেপ লাগিয়ে ঘুমান হালান্ড, উপকারিতা কী?

যে কারনে মুখে টেপ লাগিয়ে ঘুমান হালান্ড, উপকারিতা কী?