ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

বরখাস্ত হওয়া থাই প্রধানমন্ত্রী পেলেন সংস্কৃতি মন্ত্রীর দায়িত্ব

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৫:৫৭:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৫:৫৭:১৮ অপরাহ্ন
বরখাস্ত হওয়া থাই প্রধানমন্ত্রী পেলেন সংস্কৃতি মন্ত্রীর দায়িত্ব
থাইল্যান্ডের নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন বরখাস্ত হওয়া প্রধানমন্ত্রী পেতাংতার্ন সিনাওয়াত্রা। এর ফলে আবারও মন্ত্রিসভার বৈঠকে অংশ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে তার জন্য। যদিও বর্তমানে নিজের অসদাচরণ সংক্রান্ত বিষয়ে সাংবিধানিক আদালতের পর্যালোচনার অপেক্ষায় রয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৩ জুলাই) ব্যাংককে থাইল্যান্ডের নতুন ১৩ সদস্যের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হয়। এর দুই দিন আগে, গত মঙ্গলবার পেতাংতার্নকে প্রধানমন্ত্রী পদ থেকে বরখাস্ত করেন থাই রাজা। একইদিনে নতুন মন্ত্রিসভার অনুমোদনও দেন তিনি। সংস্কৃতি বিষয়কমন্ত্রী হিসেবে জায়গা পেয়েছেন পেতাংতার্ন।

শপথের কিছু ঘণ্টা আগেই তার কাছ থেকে প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব কেড়ে নেওয়া হয়। এরপর সরকারি ভবনে মন্ত্রিসভার অন্য সদস্যদের সঙ্গে উপস্থিত হন পেতাংতার্ন।

রক্ষণশীল ভুমজাথাই পার্টি ক্ষমতাসীন জোট ছাড়ার পর নতুন করে সংকটে পড়েছে সরকার। ছোট দলগুলোর সমর্থন ছাড়া ক্ষমতা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে তাদের জন্য। এই অস্থিরতা সরকারের বাজেট ও গুরুত্বপূর্ণ আইন প্রণয়নের সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছে।

সেনা অভ্যুত্থানে পূর্বে ক্ষমতাচ্যুত হয়েছিলেন পেতাংতার্নের বাবা থাকসিন সিনাওয়াত্রা। এবার মেয়ে পেতাংতার্নের বিরুদ্ধে বিতর্কের সূচনা হয় কম্বোডিয়ার সাবেক নেতা হুন সেনের সঙ্গে তার ফোনালাপ ফাঁস হওয়ার পর। বিতর্কিত সীমান্ত ইস্যু নিয়ে আলোচনার সেই কল প্রকাশ্যে আসতেই দেশজুড়ে ক্ষোভ তৈরি হয়, নেমে আসে জনপ্রিয়তায় ধস।

পেতাংতার্নকে অভিযোগের জবাব দিতে ১ জুলাই থেকে ১৫ দিনের সময়সীমা বেধে দেওয়া হয়েছে। এদিকে, বৃহস্পতিবার দিন শেষে একটি বিশেষ মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করতে পারেন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী সুরিয়া জুংরুংগ্রেয়াংকিত।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী