ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

আইন উপদেষ্টার প্রতীকী কফিন নিয়ে মিছিল

  • আপলোড সময় : ০৫-০৭-২০২৫ ০৬:৫১:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৭-২০২৫ ০৬:৫১:২৪ অপরাহ্ন
আইন উপদেষ্টার প্রতীকী কফিন নিয়ে মিছিল
জুলাই গণহত্যার বিচার কার্যক্রমে স্থবিরতা ও আইন উপদেষ্টার নিস্ক্রিয়তার প্রতিবাদে প্রতীকী কফিন নিয়ে মিছিল করেছে বাংলাদেশ রিপাবলিক পার্টি।

শনিবার (৫ জুলাই) বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত মিছিল করে দলটির নেতাকর্মীরা। এ সময় তারা আইন উপদেষ্টার প্রতীকী কফিন বহন করেন।

নেতাকর্মীদের অভিযোগ, জুলাই গণহত্যার এক বছর পার হলেও বিচার কার্যক্রমে সন্তোষজনক কোনো অগ্রগতি নেই। তারা বলেন, আগস্টের গণঅভ্যুত্থানের সময় উপদেষ্টারা বিচারের দাবিতে শক্ত অবস্থান নিলেও এখন পুরোপুরি নিস্ক্রিয় হয়ে গেছেন।

বক্তারা আরও বলেন, বিচার নিশ্চিত না করে নির্বাচনের দিকে এগোনো হলে তা জনগণের সঙ্গে প্রতারণা হবে। তারা সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, চলতি মাসের মধ্যেই জুলাই ঘোষণাপত্র প্রকাশ না করা হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম