ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

উদ্ভিদবিজ্ঞান অ্যালামনাই অ্যাসসিয়েশন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী ১৮ জুলাই

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ০৭:১৯:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ০৭:১৯:৫০ অপরাহ্ন
উদ্ভিদবিজ্ঞান অ্যালামনাই অ্যাসসিয়েশন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী ১৮ জুলাই
উদ্ভিদবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে উদ্ভিদবিজ্ঞান (Botany) বিভাগে প্রথমবারের মতো বিভাগের সকল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে এক পূর্ণাঙ্গ পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আগামী ১৮ জুলাই ২০২৫, শুক্রবার, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।

দীর্ঘদিন ধরে বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে এমন একটি অনুষ্ঠানের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছিল। অবশেষে উদ্ভিদবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিভাগের বর্তমান শিক্ষক, শিক্ষার্থী এবং প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই ঐতিহাসিক পুনর্মিলনী আয়োজন হতে যাচ্ছে।

আয়োজক সূত্রে জানা গেছে, দিনব্যাপী এই অনুষ্ঠানে থাকবে প্রাক্তন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব, স্মৃতিচারণা, শুভেচ্ছা বক্তব্য, সাংস্কৃতিক পরিবেশনা এবং প্রীতিভোজ। এছাড়াও থাকছে বিশেষ স্মারক প্রদান এবং বিভাগের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার জন্য ক্যাম্পাসজুড়ে বিভিন্ন চিত্র প্রদর্শনী।

উদ্ভিদবিজ্ঞান বিভাগের পুনর্মিলনী আয়োজক কমিটির সদস্যরা জানিয়েছেন, “আমরা চাই প্রাক্তনদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হোক এবং বর্তমান শিক্ষার্থীরা তাঁদের অভিজ্ঞতা থেকে শিখতে পারুক। এই আয়োজন ভবিষ্যতের পথচলায় একটি মাইলফলক হয়ে থাকবে।”

ইতোমধ্যে পুনর্মিলনীতে অংশগ্রহণের জন্য অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক মাধ্যমে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। আয়োজকরা সকল প্রাক্তন শিক্ষার্থীকে এই মিলনমেলায় অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা