ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু 

সুস্থ জীবনের সঙ্গী হতে পারে গ্রিন টি

  • আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ০১:৫১:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ০১:৫১:৫০ অপরাহ্ন
সুস্থ জীবনের সঙ্গী হতে পারে গ্রিন টি
চা আমরা অনেকেই পান করি, তবে গ্রিন টি বা  সবুজ চা শুধুই স্বাদের জন্য নয়—এটি হতে পারে আপনার সুস্থ জীবনের এক নির্ভরযোগ্য সঙ্গী। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো থেকে শুরু করে ওজন নিয়ন্ত্রণ, এমনকি মানসিক প্রশান্তিতেও রয়েছে এর কার্যকর ভূমিকা।
গবেষণা বলছে, প্রতিদিন এক বা দুই কাপ গ্রিন টি গ্রহণে মিলতে পারে নানামুখী স্বাস্থ্য উপকারিতা। কেন পান করবেন গ্রিন টি? চলুন জেনে নেয়া যাক এর পেছনের বৈজ্ঞানিক ব্যাখ্যা।যুক্তরাষ্ট্রের একজন গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট এবং হজম, লিভার, অগ্ন্যাশয় ও পুষ্টি বিশেষজ্ঞ ড. জোসেফ সালহাব সামাজিক যোগাযোগমাধ্যমে গ্রিন টি’র নানা উপকারিতার কথা জানিয়েছেন। তিনি বলেছেন যারা নিয়মিত গ্রিন টি পান করেন তাদের হৃদরোগের স্বাস্থ্য উন্নত হয়, রক্তচাপ কমে, কোলেস্টেরল ঠিক থাকে, স্মৃতিশক্তি উন্নত হয় এবং ডিমেনশিয়ার ঝুঁকি কম হয়।



ড. সালহাব আরও জানান, গ্রিন টি লিভারের স্বাস্থ্য ভালো রাখে। সেই সঙ্গে ফ্যাটি লিভারের ঝুঁকি কমায়।অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতেও গ্রিন টি অনেক উপকারি ভূমিকা পালন করে। গ্রিন টি এর ইতিবাচক মাইক্রোবায়োটিক প্রভাব রয়েছে। ২০১২ সালের একটি গবেষণায় দেখা গেছে, এটি মানবদেহে ১০-১৪ দিনের মধ্যে বিফিডোব্যাকটেরিয়া এবং অন্যান্য উপকারী অন্ত্রের ব্যাকটেরিয়া বৃদ্ধি করে, রক্তে শর্করার মাত্রা এবং প্রদাহ হ্রাস করে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’

ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’