ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

মিথ্যা ঘোষণায় আমদানি : তেজগাঁও থেকে বিএমডব্লিউ গাড়ি জব্দ

  • আপলোড সময় : ১৪-১১-২০২৪ ১০:৩৮:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৪ ১০:৩৮:১১ পূর্বাহ্ন
মিথ্যা ঘোষণায় আমদানি : তেজগাঁও থেকে বিএমডব্লিউ গাড়ি জব্দ
মিথ্যা ঘোষণায় আমদানি করা বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।বুধবার (১৩ নভেম্বর) বিকেলে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার মেসার্স মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ থেকে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি অভিযানে ব্র্যান্ড নিউ বিএমডব্লিউ সেভেন সিরিজের ৭৪০-ই মডেলের গাড়িটি জব্দ করা হয়। সংস্থাটির যুগ্ম পরিচালক সাজিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

কাস্টমস গোয়েন্দা জানায়, চট্টগ্রামের নাগোয়া কর্পোরেশন নামের এক আমদানিকারক ২০২০ সালের ৩ মে বিএমডব্লিউ ফাইভ সিরিজের ৫৩০-ই মডেলের ঘোষণায় গাড়িটি ছাড় করেন। অথচ বাস্তবে সেটি ব্রান্ড নিউ বিএমডব্লিউ সেভেন সিরিজের ৭৪০-ই মডেলের গাড়ি ছিল। অর্থাৎ মিথ্যা ঘোষণা ও দলিল জালিয়াতি করে শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে। গাড়িটি মেসার্স মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপে সার্ভিসিংরত অবস্থায় জব্দ করা হয়। যার রেজিস্ট্রেশন নম্বর চট্ট মেট্রো-গ-১৪-১৭৪৫। গাড়িটি শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।

গাড়িটি মিথ্যা ঘোষণা দিয়ে কম মূল্য ঘোষণায় চট্টগ্রাম থেকে আমদানি করে ছাড় করা হয়েছিল। যার মাধ্যমে কাস্টমস আইন, ২০২৩ এর সেকশন ১৮, ৩৩, ৯০, ১২৬ এর আইনের লঙ্ঘন এবং একই আইনের ২ (২৪) অনুসারে চোরাচালান হিসেবে গণ্য হওয়ার অপরাধ সংঘটিত হয়েছে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দার তদন্ত দল।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা