ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

গণঅভ্যুত্থানের বার্তা নিয়ে সোহরাওয়ার্দীতে ৪ দিনের সাংস্কৃতিক উৎসব

  • আপলোড সময় : ৩০-০৭-২০২৫ ০১:৩২:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৫ ০১:৩২:৩৮ অপরাহ্ন
গণঅভ্যুত্থানের বার্তা নিয়ে সোহরাওয়ার্দীতে ৪ দিনের সাংস্কৃতিক উৎসব
২০২৪ সালের ছাত্রজনতার ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানের চেতনা ও স্মৃতিকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে চার দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব– ‘৩৬ জুলাই কালচারাল ফেস্ট : জুলাই জাগরণ’ আয়োজন করতে যাচ্ছে সাইমুম শিল্পীগোষ্ঠী।১ থেকে ৪ আগস্ট প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এ উৎসব হবে। এতে থাকবে চলচ্চিত্র, মঞ্চনাটক, প্রামাণ্যচিত্র, স্মৃতিচারণ, গ্রাফিতি প্রদর্শনী ও শিল্পীদের পরিবেশনা।



বুধবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১টায় সোহরাওয়ার্দী উদ্যানে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ‘জুলাই জাগরণ’ আয়োজনের ঘোষণা দেয় সাইমুম শিল্পীগোষ্ঠী। সংবাদ সম্মেলনে সাইমুমের কেন্দ্রীয় ও মাঠপর্যায়ের নেতারা ছাড়াও উপস্থিত ছিলেন আয়োজক কমিটির পরিচালক আবু মুসা এবং সংগঠনের বর্তমান পরিচালক শিল্পী জাহিদুল ইসলাম।




এসময় জাহিদুল ইসলাম বলেন, ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সাইমুম শুধু গানের দল হিসেবে নয়, বরং এক ‘কণ্ঠযোদ্ধা’ হিসেবে সক্রিয় ছিল। আমরা মাঠে থেকেছি, মঞ্চে থেকেছি, গ্রাফিতিতে থেকেছি, দেয়াল লিখনে থেকেছি। আমাদের অনেক শিল্পী আহত হয়েছেন, অনেককে গ্রেপ্তার করা হয়েছে। এমনকি রংপুর অঞ্চলে জাগরণ আন্দোলনের সহ পরিচালক আব্দুল্লাহ আল তাহির শহীদ হয়েছেন। এ আমাদের জন্য যেমন গর্বের, তেমন কষ্টেরও।



আয়োজক কমিটির পরিচালক আবু মুসা বলেন, এ উৎসব একদিক থেকে আন্দোলনের কণ্ঠস্বর, অন্যদিকে ইতিহাসের দলিল। এখানে শুধুই উৎসব নয়, আছে শ্রদ্ধা, স্মরণ ও শিক্ষা। আমরা চাই, তরুণ প্রজন্ম জানুক এবং শিখুক সংস্কৃতিই একটি জাতির প্রতিরোধের প্রধান হাতিয়ার হতে পারে।




তিনি জানান, ‘জুলাই জাগরণ’ আয়োজনে প্রতিদিন তিনটি পৃথক অধিবেশনে চলবে নানা কর্মসূচি। প্রথম অধিবেশন সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত, যেখানে দেখানো হবে জুলাই আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র ও ডকুমেন্টারি। দ্বিতীয় অধিবেশন বিকেল ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা পর্যন্ত, যাতে থাকবে শহীদ পরিবার, আহত আন্দোলনকারী এবং বিশিষ্ট অতিথিদের স্মৃতিচারণ ও কথোপকথন। তৃতীয় ও সর্বশেষ অধিবেশন সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে থাকবে শিল্পীদের পরিবেশনা, আবৃত্তি, নাটক, সংগীত এবং নাট্যদলগুলোর পরিবেশনা।




উৎসবের বিশেষ আকর্ষণগুলোর মধ্যে রয়েছে ‘আয়নাঘর’, একটি ধারণা ভিত্তিক প্রদর্শনী যেখানে দর্শনার্থীরা আয়নার মাধ্যমে প্রতিবাদের বহুমাত্রিকতা অনুভব করতে পারবেন। থাকবে শিশুদের জন্য কিডস জোন, যেখানে থাকবে চিত্রাঙ্কন, মিনি থিয়েটার, গল্প পাঠ ও খেলার আয়োজন। একইসঙ্গে প্রদর্শিত হবে দেশের বিভিন্ন অঞ্চলে আঁকা আন্দোলনকালীন গ্রাফিতিগুলো, যা হবে সৃজনশীল প্রতিবাদের এক অনন্য দলিল।




আরও থাকবে ‘শহীদ মানচিত্র’ –বাংলাদেশের ৮টি বিভাগের প্রতীকী চিত্রায়নে তৈরি বিশাল ক্যানভাস, যাতে ফুটে উঠবে বিভিন্ন অঞ্চলে সংঘটিত আন্দোলনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো। দর্শনার্থীরা এখানে শুধু ইতিহাস দেখবেন না, সেই ইতিহাসের অংশ হয়ে উঠবেন। এ ছাড়া উৎসবে থাকবে খাদ্য কর্নার, সাংস্কৃতিক স্মারক বিক্রয় কেন্দ্র, ফটোগ্যালারি এবং প্রকাশিত আন্দোলনভিত্তিক বইয়ের স্টল।



সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, এ আয়োজনে উপস্থিত থাকবেন সরকারের উপদেষ্টা, জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী, সংস্কৃতিকর্মী, অভিনেতা, রাজনীতিবিদ, আলেম সমাজ, সাংবাদিক, নাট্যজন, সমাজকর্মী ও তরুণ প্রজন্মের প্রতিনিধি। বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে শহীদ পরিবার ও আহতদের, যাতে এ উৎসব তাদের প্রতি সম্মান প্রদর্শনের উপলক্ষ্য হয়ে ওঠে।




আয়োজকরা বলেন, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ছোট-বড় অনেক আয়োজন হচ্ছে কিন্তু সাইমুমের এই উৎসব হবে সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ ও নান্দনিক। এ আয়োজন হবে রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রতিবাদের এক অভিন্ন মঞ্চ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা