ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রিজভীর! সীতাকুণ্ডে শিশু ইরামনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড আলমাস সুপার শপকে গুঁড়াদুধসহ নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগে জরিমানা ৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’

গাড়ির ভেতর থেকে অভিনেতার মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ১০:১৫:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ১০:১৫:১১ পূর্বাহ্ন
গাড়ির ভেতর থেকে অভিনেতার মরদেহ উদ্ধার
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা সং ইয়ং-কিউয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে গাড়ির ভেতর থেকে। সোমবার (৪ আগস্ট) সিওলের দক্ষিণে ইয়ংইন শহরের চিওইন-গু এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।
দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ও ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে জানা যায়, তার মৃত্যুর মাত্র দুই সপ্তাহ আগে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে সং ইয়ং-কিউর ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হয়।যদিও সেই সময় তাকে আটক না করে সরাসরি প্রসিকিউশনের হাতে হস্তান্তর করা হয়েছিল। ঘটনার পরপরই তিনি একাধিক নাটক ও সিনেমা প্রজেক্ট থেকে নিজেকে পিছিয়ে নেন, যার মধ্যে অন্যতম ছিল শেক্সপিয়ারের জনপ্রিয় নাট্যরূপ ‘শেক্সপিয়র ইন লাভ’।

 


ঘটনার দিন এক পথচারী একটি গাড়ির ভেতরে অচেতন অবস্থায় তাকে দেখতে পেয়ে পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাকে মৃত ঘোষণা করে।তদন্তকারীরা জানিয়েছেন, আত্মহত্যার কোনো চিরকুট কিংবা জোরপূর্বক হত্যার প্রমাণ মেলেনি। তবে ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক বিতর্ক ও সোশ্যাল মিডিয়ায় চলা কটু মন্তব্যের কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এই গুণী শিল্পী। তার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে ভক্তরা সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করছেন।
 


সং ইয়ং-কিউর কর্মজীবন শুরু হয় ১৯৯৪ সালে, শিশুদের জন্য নির্মিত মিউজিক্যাল ‘দ্য ম্যাজিশিয়ান মিউরুয়েল’-এর মাধ্যমে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী