ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে: হাসনাত আবদুল্লাহ আমরা সবাই জুলাই প্রোডাক্ট— ডা. শফিকুর রহমান হরমুজ ঘিরে আবারও উত্তেজনা, লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম নেপালে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় সাংবাদিক গ্রেপ্তার, বিক্ষোভের পর মুক্তি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার শিশুদের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন গাড়ি শোডাউন বিতর্কে পদ হারালেন ছাত্রদল নেতা জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে মার্কশিট দেখাল দুই ভাই শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে ভিসা চালু করছে ভারত- হুমায়ুন কবির অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা সরকারের আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম মালয়েশিয়ায় শ্রমবাজার দ্রুত খুলতে কাজ করছে সরকার: মাহদী আমিন মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মুহূর্তেই সব শেষ

আরও অনেক কিছু দেখতে চলেছেন আপনারা: ট্রাম্প

  • আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ০১:৫৯:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ০১:৫৯:৫৯ অপরাহ্ন
আরও অনেক কিছু দেখতে চলেছেন আপনারা: ট্রাম্প
ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ৫০ শতাংশ শুল্ক আরোপ করার কয়েক ঘণ্টার মধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন যে, এবার রাশিয়ার সঙ্গে জ্বালানি বাণিজ্য চালিয়ে যাওয়া অন্যান্য দেশের বিরুদ্ধেও ‘সেকেন্ডারি স্যাংশন’ বা পরোক্ষ নিষেধাজ্ঞা দেওয়া হবে। এ সময় চীনের নাম বিশেষভাবে উঠে আসে।হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, মাত্র আট ঘণ্টা হয়েছে। দেখি কী হয়। আপনারা আরও অনেক কিছু দেখতে চলেছেন। আরও অনেক সেকেন্ডারি নিষেধাজ্ঞা আসছে।




ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে দেশটির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক কমাতে বিশ্বের বিভিন্ন দেশের ওপর চাপ বাড়িয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এই প্রেক্ষাপটে ট্রাম্পের নতুন মন্তব্য ভবিষ্যতে আরও কঠোর নিষেধাজ্ঞার ইঙ্গিত দিচ্ছে।রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ হলে ভারতের ওপর থেকে বাড়তি শুল্ক তুলে নেওয়া হবে কি না, এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, আমরা তা পরে নির্ধারণ করবো।এর আগে ভারতের ওপর ৫০ শতাংশ আমদানি শুল্ক কার্যকর করার ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর অংশ হিসেবে ভারতের রাশিয়ার সঙ্গে চলমান জ্বালানি বাণিজ্যের জবাবে ২৫ শতাংশ বাড়তি শুল্ক আরোপ করা হয়। এই নতুন শুল্ক কার্যকর হবে আগামী ২১ দিনের মধ্যে, যা ভারতের জন্য সময় দিচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সুযোগ হিসেবে।




এদিকে ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছে ভারত। এটিকে অন্যায্য, অযৌক্তিক ও অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছে নয়াদিল্লি।ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সম্প্রতি রাশিয়া থেকে ভারতের তেল আমদানিকে লক্ষ্যবস্তু করেছে যুক্তরাষ্ট্র। আমরা এরই মধ্যে আমাদের অবস্থান পরিষ্কার করেছি যে আমাদের ক্রয় সিদ্ধান্ত বাজারের বাস্তবতা অনুযায়ী ও ১৪০ কোটি ভারতীয়ের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য নেওয়া হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা

দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা