ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

ব্রিটিশ সরকারের মন্ত্রিত্ব ছাড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী

  • আপলোড সময় : ০৮-০৮-২০২৫ ০৮:১৪:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৫ ০৮:১৪:৩৩ পূর্বাহ্ন
ব্রিটিশ সরকারের মন্ত্রিত্ব ছাড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী
নিজের মালিকানাধীন টাউনহাউজ থেকে ভাড়াটেদের উচ্ছেদ করে ভাড়া বাড়িয়ে দেয়ায় যুক্তরাজ্যজুড়ে সমালোচনার মুখে পড়েন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী। এর জেরে এবার ছাড়তে হলো মন্ত্রিত্বও।সম্প্রতি পূর্ব লন্ডনে নিজের মালিকানাধীন টাউনহাউজ থেকে চারজন ভাড়াটিয়াকে বের করে দেন রুশনারা। এরপর সেই বাড়ির ভাড়া একলাফে সাতশ পাউন্ড বাড়িয়ে দেন।

 

এক সময় ভাড়াটিয়াদের শোষণের বিরুদ্ধে সোচ্চার থাকলেও বাংলাদেশি বংশোদ্ভূত এমপির এই কর্মকাণ্ড ব্যাপক সমালোচনার জন্ম দেয়। যদিও রুশনারার ঘনিষ্ঠ সূত্রের দাবি, বাড়ি বিক্রি করার জন্য ভাড়াটিয়াতের তুলে দিয়েছিলেন তিনি। পরে ক্রেতা না পাওয়ায় আবারও ভাড়া দেন।
 বিষয়টি সামনে আসার পর রুশনারার কর্মকাণ্ডকে ভণ্ডামি আখ্যা দেন বিরোধীদল কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান কেভিন হলিনরেক। অবিলম্বে তার পদত্যাগ দাবি করেন স্কটিশ এমপি পিট উইশার্ট।
 


লন্ডন রেন্টারস ইউনিয়ন বলছে, এই ঘটনা মোটেও সমর্থনযোগ্য নয়। ইউনিয়নের মুখপাত্র সিয়ান স্মিথ বলেন, একজন মন্ত্রী হিসেবে রুশনারার এমন ভূমিকা সরাসরি স্বার্থসংঘাত তৈরি করে। সরকারকে আইনি ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে ভাড়াটিয়াদের অধিকার সংস্থা ‘জেনারেশন রেন্ট’। নানামুখী চাপে শেষ পর্যন্ত বৃহস্পতিবার (৭ আগস্ট) পদত্যাগ করতে বাধ্য হন রুশনারা আলি। 
 

 
নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নিজের পদত্যাগপত্রের একটি ছবি প্রকাশ করেন রুশনারা আলি। 
 

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল