ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

ব্রাজিলে সুপ্রিম কোর্টের কাছে জোড়া বিস্ফোরণ, নিহত ১

  • আপলোড সময় : ১৪-১১-২০২৪ ১০:৪০:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৪ ১০:৪০:৫৫ পূর্বাহ্ন
ব্রাজিলে সুপ্রিম কোর্টের কাছে জোড়া বিস্ফোরণ, নিহত ১
ব্রাজিলের রাজধানীতে সুপ্রিম কোর্টের কাছে জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় দেশটির রাজধানী ব্রাসিলিয়াতে এ ঘটনা ঘটে।স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।যে স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেখানে সুপ্রিম কোর্টের পাশাপাশি সংসদ এবং প্রেসিডেন্টের কার্যালয় অবস্থিত। ঘটনাস্থল থেকে সুপ্রিম কোর্ট মাত্র কয়েক ধাপ দূরে।ব্রাসিলিয়ার ডেপুটি গভর্নর বলেছেন, এক ব্যক্তি আদালতে প্রবেশের চেষ্টা করলে তাকে বাধা দেয়া হয়। আর তখনই এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
 
পুলিশ নিশ্চিত করেছে, তারা ভবনের বাইরে একটি মরদেহ পেয়েছে। তবে এখনও বিস্তারিত জানাতে পারেনি তারা।সলিসিটর জেনারেল জর্জ মেসিয়াস বলেছেন, এটি একটি ইচ্ছাকৃত হামলা। বিস্ফোরণের সম্পূর্ণ তদন্ত করা হবে।সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে তিনি লেখেন, আমি সুপ্রিম কোর্ট এবং নিম্নকক্ষে হামলার তীব্র নিন্দা জানাই। আমাদের অবশ্যই হামলার পেছনের কারণ জানতে হবে। যত দ্রুত সম্ভব শান্তি ও নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।
পুলিশের একজন মুখপাত্র বলেছেন, তারা নিশ্চিত করতে পারেন, সুপ্রিম কোর্টের সামনে একটি মরদেহ আছে। তবে এর বেশি কিছু বলা যাচ্ছে না।ব্রাসিলিয়ার ডেপুটি গভর্নর সেলিনা লিও সাংবাদিকদের বলেন, এক ব্যক্তি আদালতের প্রবেশদ্বারের কাছে যাওয়ার পর  প্রবেশ করতে ব্যর্থ হওয়ার পর বিস্ফোরণ ঘটে। তদন্ত অব্যাহত থাকার সময় বৃহস্পতিবার সংসদ বন্ধ রাখার সুপারিশ করেছি।
 
এর আগে সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে জানিয়েছে, বিস্ফোরণের শব্দ শোনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভবনটি খালি করা হয়েছে। বিচারপতিরা একটি পূর্ণাঙ্গ অধিবেশনের শুনানি শেষ করার পরই ওই ঘটনা ঘটে। তাদের দ্রুত নিরাপদে সরিয়ে নেয়া হয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ

সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ