ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি

আসন্ন নির্বাচনকে দেশে-বিদেশে একটি দৃষ্টান্তে রূপ দেবে পুলিশ: ডিএমপি কমিশনার

  • আপলোড সময় : ০৯-০৮-২০২৫ ০৮:৫৪:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৫ ০৮:৫৪:৫২ পূর্বাহ্ন
আসন্ন নির্বাচনকে দেশে-বিদেশে একটি দৃষ্টান্তে রূপ দেবে পুলিশ: ডিএমপি কমিশনার
আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী নির্বাচনকে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করতে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
রাজধানী রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে শুক্রবার (৮ আগস্ট) বিকেল ৪টায় ‘বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যদের ভূমিকা’ শীর্ষক বিশেষ ব্রিফিংয়ে তিনি এক কথা জানান।ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ পুলিশ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসন্ন নির্বাচনকে দেশের অভ্যন্তর ও বিদেশে একটি দৃষ্টান্তে রূপান্তর করবে।



ডিএমপি কমিশনার আরও উল্লেখ করে বলেন, গত বছরে মেট্রোপলিটন পুলিশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একসময় পুলিশ বাহিনী ভঙ্গুর অবস্থায় থাকলেও বর্তমানে অনেকটাই পেশাদারিত্ব ফিরে এসেছে। তিনি এই পেশাদারিত্ব আরও উন্নত করার মাধ্যমে দেশের ও জাতির সেবা অব্যাহত রাখার আহ্বান জানান।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব নাসিমুল গনি। সভাপতিত্ব করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।



প্রধান অতিথির বক্তব্যে নাসিমুল গনি পুলিশের প্রতি সদস্যকে আহ্বান জানান অহংকার, লোভ, হিংসা, পরচর্চা ও অন্ধ আনুগত্য বর্জন করে জনগণের সঙ্গে সুবিচার ও সদয় ব্যবহার করার জন্য। তিনি বলেন, ‘পুলিশের প্রত্যেক সদস্যকে উদ্ভাবনী কার্যক্রম হাতে নিতে হবে।’ এই সময় তিনি ধর্মীয় ও আইনগত দৃষ্টিকোণ থেকে পুলিশের পেশাদারিত্ব ও দায়িত্ব পালনের গুরুত্বও তুলে ধরেন।





স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সূরা সোয়াদ-এর ২৬ নম্বর আয়াত উল্লেখ করে বলেন, ‘হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে খলিফা বানিয়েছি, সুতরাং মানুষের মাঝে ন্যায়বিচার করো এবং ব্যক্তিগত খেয়াল-খুশির অনুসরণ করো না, নইলে তা তোমাকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেবে।’
অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ পুলিশের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বক্তব্য দেন। এছাড়াও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পদবীর পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাদরাসায় দান করা এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি

মাদরাসায় দান করা এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি