ঢাকা , বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ , ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদে টানা ৭ থেকে ১০ দিনের ছুটির সুযোগ নির্বাচিত সরকার এলে পছন্দের লোক বসানোই স্বাভাবিক: বিদায়ী চিফ প্রসিকিউটর ঢাকার বাজারে মার্কিন পণ্য দেখে রাষ্ট্রদূতের উচ্ছ্বাস নতুন ডিজিএফআই প্রধান মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী বিয়ের ঘোষণা দিলেন রাশমিকা ও বিজয় একই দিনে বিয়ে, আগের রাতে আত্মহত্যা দুই বোনের দ্রুতই কৃষক কার্ড চালু করবে সরকার: তথ্যমন্ত্রী জেনে নিন ইফতারে কোন খাবার স্বাস্থ্যের জন্য বেশি উপকারী রায়েরবাজারে বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪ মাদক সম্রাট ‘এল মেনচো’র হত্যা ঘিরে মেক্সিকোতে ব্যাপক সহিংসতা প্রধানমন্ত্রী কার্যালয়ের পুরনো কর্মচারীদের ডেকে কথা বললেন তারেক রহমান দুর্নীতি করব না, কাউকে করতেও দেব না: শিক্ষা প্রতিমন্ত্রী প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন তারেক রহমান নোংরামি করলে বরদাশত করব না, জামায়াতকে কাদের সাদিক কায়েমদের বিরুদ্ধে সমন্বয়হীনতার অভিযোগ আনলেন জুমা ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ ট্রাম্পকে ইরানে নয়, নিজ দেশে নজর দিতে বলছেন উপদেষ্টারা এখতিয়ারের বাইরে গিয়ে ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ অবৈধ : সুপ্রিম কোর্ট মানুষের দুয়ারে চিকিৎসাসেবা পৌঁছে দিতে চাই: স্বাস্থ্যমন্ত্রী রমজানের প্রথম জুমায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

ইউক্রেনের আধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করল রাশিয়া

  • আপলোড সময় : ১০-০৮-২০২৫ ০২:৩৮:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৫ ০২:৩৮:২৮ অপরাহ্ন
ইউক্রেনের আধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করল রাশিয়া
ইউক্রেনের আধুনিক সু-২৭ যুদ্ধবিমান ভূপাতিত করেছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।বিবৃতিতে বলা হয়েছে, রুশ এয়ার ডিফেন্স সিস্টেম জাপোরিঝিয়া অঞ্চলে ইউক্রেনীয় বিমান বাহিনীর একটি সু-২৭ বিমান গুলি করে ভূপাতিত করেছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, শনিবার তাদের বাহিনী দুটি গাইডেড এরিয়াল বোমা, মার্কিন-নির্মিত হিমারস মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম থেকে ছোড়া দুটি রকেট ও ৪৫৭টি ইউক্রেনীয় ড্রোনও ধ্বংস করেছে।




এদিকে, ইউক্রেনীয় বিমান বাহিনী সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, শুক্রবার রাত থেকে শনিবার সকালের মধ্যে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার একটি ইস্কান্দারকে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে। এছাড়া ৩১টি রাশিয়ান ড্রোনও ভূপাতিত করেছে।প্রতিবেদনের তথ্যানুসারে, ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের ৭০ শতাংশেরও বেশি এলাকা এখনো রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। ফলে ইউক্রেনীয় সু-২৭ যুদ্ধবিমানটির পাইলটের ভাগ্য কী ঘটেছে, তা জানা যায়নি।২০২২ সালে ইউক্রেনের খেরসন, দোনেৎস্ক, লুহানস্ক এবং জাপোরিঝিয়া অঞ্চলকে গণভোটের মাধ্যমে রাশিয়ার অন্তর্ভুক্ত করা হয়। এই গণভোটগুলোর ফলাফল অনুযায়ী, এই চারটি অঞ্চল রাশিয়ার সঙ্গে যুক্ত হয়েছে। তবে ইউক্রেন এবং পশ্চিমা বিশ্ব এই গণভোটকে স্বীকৃতি দেয়নি।





এদিকে, ইউক্রেন যুদ্ধ বন্ধে মাঠে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১৫ আগস্ট রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন তিনি।বৈঠকে ইউক্রেনের কিছু অঞ্চল বিনিময় করা হতে পারে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কড়া বার্তা দিয়ে বলেছেন, এক ইঞ্চি ভূখণ্ডও রাশিয়াকে দান করা হবে না। 


সূত্র: সিনহুয়া

কমেন্ট বক্স
ঈদে টানা ৭ থেকে ১০ দিনের ছুটির সুযোগ

ঈদে টানা ৭ থেকে ১০ দিনের ছুটির সুযোগ