ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

ঢাকায় নতুন জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ

  • আপলোড সময় : ১১-০৮-২০২৫ ০২:০৫:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৫ ০২:০৫:২৫ অপরাহ্ন
ঢাকায় নতুন জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ
বাংলাদেশে নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে তার পরিচয়পত্র পেশের পর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেছেন।  সোমবার (১১ আগস্ট) ঢাকার জার্মান দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
জার্মান দূতাবাস জানায়, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে উভয়ই গণতন্ত্র ও মানবাধিকার, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন, নবায়নযোগ্য জ্বালানি এবং উভয়ই জাতির কল্যাণে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে সহযোগিতা জোরদারে আলোচনা করেছেন।



ড. রুডিগার লোটজ এক বার্তায় বলেন, বাংলাদেশের হৃদয়ে রয়েছে আতিথেয়তা, বিশ্বাস, উদারতা ও অন্যদের প্রতি দৃঢ় অঙ্গীকার। বাংলাদেশি জনগণের চেতনা সত্যিই অনুপ্রেরণাদায়ক। পুনর্গঠনের এই সময়ের মধ্য দিয়ে আমি নিশ্চিত যে বাংলাদেশ তার বিশাল সম্ভাবনা অর্জন করতে পারবে। জার্মানি ও বাংলাদেশের মধ্যে দীর্ঘস্থায়ী সম্পর্ক রয়েছে; আমরা একসঙ্গে এই পথে হাঁটতে থাকব।



রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ একজন অভিজ্ঞ জার্মান কূটনীতিক, যার এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও ল্যাটিন আমেরিকাজুড়ে বিভিন্ন রাজনৈতিক, অর্থনৈতিক এবং বহুপাক্ষিক পদে তিন দশকেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি করাচিতে কনসাল জেনারেল, দক্ষিণ আফ্রিকা, কলম্বিয়া, সার্বিয়া ও আফগানিস্তানে ডেপুটি হেড অব মিশন হিসেবে দায়িত্ব পালন করেছেন। তুরস্ক, কসোভো, মেক্সিকো, মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলে উচ্চপদস্থ দায়িত্ব পালন করেছেন।



রাষ্ট্রদূত লোটজ হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে জনপ্রশাসনে স্নাতকোত্তর ও ফ্রেই ইউনিভার্সিটি-বার্লিন থেকে আইনে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।  

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম