ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

৩০ ফুট ৭ ইঞ্চির সূর্যমুখীগাছ

  • আপলোড সময় : ১১-০৮-২০২৫ ০৩:২৬:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৫ ০৩:২৬:০৮ অপরাহ্ন
৩০ ফুট ৭ ইঞ্চির সূর্যমুখীগাছ
একটি সূর্যমুখীগাছ ৬ থেকে ১০ ফুট লম্বা হয়। কয়েকটি প্রজাতি ১২ থেকে ১৫ ফুট পর্যন্ত উচ্চতায়ও পৌঁছায়। কিন্তু তাই বলে ৩০ ফুট ৭ ইঞ্চি উচ্চতার সূর্যমুখীগাছ! উচ্চতার দিক দিয়ে গাছটি অনানুষ্ঠানিকভাবে বিশ্ব রেকর্ড ভেঙেছে।যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানার ফোর্ট ওয়েইন শহরের বাসিন্দা অ্যালেক্স বাবিচের বাড়ির আঙিনায় বেড়ে উঠেছে এই বিশাল আকৃতির সূর্যমুখীগাছ।অ্যালেক্স মূলত যুক্তরাষ্ট্রের রেকর্ড ভাঙতে, এই রেকর্ডে নিজের নাম লেখাতে চেষ্টা করে যাচ্ছিলেন। এই লক্ষ্যে গত বছরও তিনি একটি সূর্যমুখীগাছ রোপণ করেছিলেন। যত্নআত্তি করে গাছটিকে বড় করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত গাছটি রেকর্ড ভাঙতে পারেনি।




হাল না ছেড়ে এ বছর অ্যালেক্স নতুন উদ্যমে কাজে লেগে পড়েন। সম্প্রতি ২৬ ফুট ৮ ইঞ্চি উচ্চতায় পৌঁছে তাঁর গাছটি যুক্তরাষ্ট্রের রেকর্ড ভেঙে দেয়। গাছটির উচ্চতা এখনো বাড়ছে।অ্যালেক্স তাঁর সূর্যমুখীগাছটির নাম দিয়েছেন ‘ক্লোভার’। ‘ব্লুম’ নামের একটি তথ্যচিত্রে অ্যালেক্সের এই প্রচেষ্টা তুলে ধরা হয়েছে। তথ্যচিত্রটির নির্মাতারা গত সপ্তাহে আবার অ্যালেক্সের বাড়িতে গিয়ে ক্লোভারের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ভাঙার দৃশ্য ধারণ করেন।গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ এখন ক্লোভারের উচ্চতা যাচাই করবে, যাতে গাছটিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া যায়।
বর্তমানে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে থাকা সবচেয়ে উঁচু সূর্যমুখীগাছের উচ্চতা ৩০ ফুট ১ ইঞ্চি। ২০১৪ সালের ২৮ আগস্ট জার্মানির এক ব্যক্তি রেকর্ডটি গড়েন। তবে ক্লোভার ইতিমধ্যে এই উচ্চতা ছাপিয়ে গেছে। এখন শুধু আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়ার অপেক্ষা।



কাঠবিড়ালের আক্রমণ থেকে ক্লোভারকে রক্ষায় ফোর্ট ওয়েইন শহরের কর্তৃপক্ষ অ্যালেক্সকে সহায়তা দিয়েছে।অ্যালেক্স বলেন, ‘আমরা ৩০ বছর ধরে এখানে আছি। আমরা ফোর্ট ওয়েইনকে খুবই ভালোবাসি। এখানে আমাদের অনেক বন্ধু ও স্বজন আছে। আর এই শহরের সবাই সহযোগিতা করে। এটা সত্যিই দারুণ। সত্যি বলতে, সবার সহায়তাই আমাদের এই কাজে অনুপ্রাণিত করেছে।’
 

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম