ঢাকা , মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ , ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল খামেনি হত্যার পর মসজিদের উপরে ‘লাল পতাকা’ উত্তোলন করল ইরান, কী বার্তা দিচ্ছে? মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব মোকাবিলায় সরকার প্রস্তুত: প্রতিমন্ত্রী যুদ্ধে যুক্ত হলো যুক্তরাজ্য— যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারে দিলো অনুমতি ইরানে অভিযান চার সপ্তাহ পর্যন্ত চলতে পারে: ট্রাম্প অনিশ্চয়তা কাটিয়ে দেশে ফিরছেন মুশফিক মেঘলা থাকবে ঢাকার আকাশ, তাপমাত্রা কমার সম্ভাবনা ভয়াবহ বিস্ফোরণে কাঁপছে তেহরান, টালমাটাল ইরান ইরানে হামলা, ট্রাম্পের সমালোচনায় হলিউড তারকারা এবার লেবাননজুড়ে ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলা গলাকাটা অবস্থায় জঙ্গলে হাঁটছিল শিশুটি, কথা বলার শক্তিও ছিল না

পাকিস্তানে খাল পরিষ্কারে নেমে কাদামাটির চাপায় ৭ স্বেচ্ছাসেবক নিহত

  • আপলোড সময় : ১১-০৮-২০২৫ ০৩:৩৪:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৫ ০৩:৩৪:১০ অপরাহ্ন
পাকিস্তানে খাল পরিষ্কারে নেমে কাদামাটির চাপায় ৭ স্বেচ্ছাসেবক নিহত
পাকিস্তানের উত্তরাঞ্চলে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত একটি খাল মেরামত করার সময় বিশাল কাদামাটির ধসে ৭ স্বেচ্ছাসেবক নিহত হয়েছেন। সোমবার (১১ আগস্ট) ভোরে এ দুর্ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন।কর্মকর্তারা জানিয়েছেন, গিলগিট-বালতিস্তানের দানিয়র শহরে ভূমিধসের পর মৃতদেহ উদ্ধার এবং আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।অঞ্চলটিতে হিমবাহের হ্রদে আকস্মিক বন্যার ফলে সম্প্রতি পাকিস্তান ও চীনের মধ্যে যান চলাচল ও বাণিজ্য ব্যাহত হচ্ছে। মেরামত শুরু করার জন্য ভারী যন্ত্রপাতিসহ ইঞ্জিনিয়ার এবং কর্মীদের মোতায়েন করা হয়েছে।




ক্ষতিগ্রস্ত পাহাড়ি মহাসড়কের কাছে বেশ কয়েকটি ভূমিধসের ফলে দানিয়র এবং আশেপাশের এলাকায় ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় পুলিশ প্রধান হাসান আলী বলেছেন, বাস্তুচ্যুতদের প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হচ্ছে।সোমবার এক বিবৃতিতে এই অঞ্চলের মুখ্যমন্ত্রী গুলবার খান নিহত ৭ জনকে 'সম্প্রদায়ের জন্য তাদের জীবন উৎসর্গকারী বীর' বলে অভিহিত করেছেন।গিলগিট-বালতিস্তান মনোরম হিমবাহের জন্য পরিচিত অঞ্চল। এটি দেশটির সঞ্চিত পানি সরবরাহের ৭৫ শতাংশের উৎস। গত মাসে এই অঞ্চলে ভূমিধসে ১৮ জন পর্যটক নিহত হন।





বিশেষজ্ঞরা বলছেন, হিমবাহ হঠাৎ পানি ছেড়ে দিলে হ্রদের আকস্মিক বন্যা হয়। প্রায়শই বরফ বা ধ্বংসাবশেষের বাধা ভেঙে যাওয়ার কারণে মানি ছড়িয়ে পরে।বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে ক্রমবর্ধমান তাপমাত্রা পাকিস্তানের উত্তর পর্বতমালায় হিমবাহ গলানোর গতি ত্বরান্বিত করছে। বরফ গলার ফলে এই হ্রদের আকার বৃদ্ধি পাচ্ছে।বিজ্ঞানীদের একটি নেটওয়ার্ক ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশনের গত সপ্তাহে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, ২৪ জুন থেকে ২৩ জুলাই পর্যন্ত বিশ্ব উষ্ণায়নের কারণে বৃষ্টিপাত ১০ শতাংশ থেকে ১৫ শতাংশ বেশি হয়েছে। বিশ্বের গ্রিনহাউস গ্যাসের ১ শতাংশেরও কম উৎপাদন করে পাকিস্তান, তবে গবেষণায় দেখা গেছে, চরম আবহাওয়ার কারণে তারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট

ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট