ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রিজভীর! সীতাকুণ্ডে শিশু ইরামনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড আলমাস সুপার শপকে গুঁড়াদুধসহ নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগে জরিমানা ৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’

বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ বেতনধারী কিউরেটর হলেন টনি হেমিং, কত আয় তার?

  • আপলোড সময় : ১১-০৮-২০২৫ ০৩:৪৯:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৫ ০৩:৪৯:৩৭ অপরাহ্ন
বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ বেতনধারী কিউরেটর হলেন টনি হেমিং, কত আয় তার?

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন টার্ফ ব্যবস্থাপনা প্রধান টনি হেমিং এবার দেশের সর্বোচ্চ বেতনধারী কিউরেটর হতে যাচ্ছেন। তিনি মাসে ৮ হাজার ডলার বেতন পাবেন। টাকার হিসাবে যা প্রায় ৯ লাখ ৬৮ হাজার টাকা। এই বেতনের ওপর কোনো কর দিতে হবে না তাকে। করের দায়িত্ব নেবে বিসিবি। বছরে তার বেতন দাঁড়াবে প্রায় ১ কোটি ১৬ লাখ টাকা।


 

এটি হেমিংয়ের বিসিবির সঙ্গে দ্বিতীয় মেয়াদ। এর আগে তিনি মাঝপথে চুক্তি শেষ করে পাকিস্তান ক্রিকেট বোর্ডে যোগ দেন। ২০২৪ সালে দুই বছরের চুক্তিতে তাকে নিয়োগ দিয়েছিল বিসিবি। তখন তার মাসিক বেতন ছিল ৬ হাজার ডলার। সেই সময় পুর্বাচলের শেখ হাসিনা স্টেডিয়ামের নতুন উইকেট ও আউটফিল্ড তৈরির দায়িত্বে ছিলেন তিনি। 




 

পাকিস্তানে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির উইকেট তৈরির কাজ প্রশংসা পাওয়ার পর হেমিং তার বেতন বাড়ান। গত ৯ আগস্ট বিসিবি বোর্ড সভায় তাকে আবারও দুই বছরের জন্য নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়। নতুন চুক্তিতে তিনি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ বেতনধারী কিউরেটর হলেন।এর আগে ভারতের প্রভীন হিঙ্গিতকার মাসে ৫ হাজার ডলার বেতনে এই রেকর্ড ধরে রেখেছিলেন। তবে স্ত্রীর সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পর তিনি বিসিবি ছেড়ে যান এবং এখন নাগপুরে প্রধান কিউরেটরের দায়িত্বে আছেন। 




 

বেতনের পাশাপাশি হেমিং আরও কিছু সুবিধা পাবেন। তার জন্য গুলশান-২ এ একটি সজ্জিত ফ্ল্যাট, ২৪ ঘণ্টা গাড়ি ব্যবহার, মাসে ৩ হাজার টাকার মোবাইল বিল এবং বছরে ৫ হাজার ডলার এয়ার ট্রাভেল ভাতা থাকবে।

বিসিবি গ্রাউন্ডস কমিটি একটি স্বাধীন টার্ফ ম্যানেজমেন্ট উইং গঠন করছে, যেখানে হেমিংয়ের অধীনে সারা দেশের সব স্টেডিয়ামের উইকেট ও আউটফিল্ড প্রস্তুত হবে। টার্ফ ব্যবস্থাপনার প্রধান হিসেবে হেমিং বাংলাদেশের অন্য কিউরেটরদের কার্যক্রমও তদারকি করবেন।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী