ঢাকা , বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ , ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদে টানা ৭ থেকে ১০ দিনের ছুটির সুযোগ নির্বাচিত সরকার এলে পছন্দের লোক বসানোই স্বাভাবিক: বিদায়ী চিফ প্রসিকিউটর ঢাকার বাজারে মার্কিন পণ্য দেখে রাষ্ট্রদূতের উচ্ছ্বাস নতুন ডিজিএফআই প্রধান মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী বিয়ের ঘোষণা দিলেন রাশমিকা ও বিজয় একই দিনে বিয়ে, আগের রাতে আত্মহত্যা দুই বোনের দ্রুতই কৃষক কার্ড চালু করবে সরকার: তথ্যমন্ত্রী জেনে নিন ইফতারে কোন খাবার স্বাস্থ্যের জন্য বেশি উপকারী রায়েরবাজারে বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪ মাদক সম্রাট ‘এল মেনচো’র হত্যা ঘিরে মেক্সিকোতে ব্যাপক সহিংসতা প্রধানমন্ত্রী কার্যালয়ের পুরনো কর্মচারীদের ডেকে কথা বললেন তারেক রহমান দুর্নীতি করব না, কাউকে করতেও দেব না: শিক্ষা প্রতিমন্ত্রী প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন তারেক রহমান নোংরামি করলে বরদাশত করব না, জামায়াতকে কাদের সাদিক কায়েমদের বিরুদ্ধে সমন্বয়হীনতার অভিযোগ আনলেন জুমা ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ ট্রাম্পকে ইরানে নয়, নিজ দেশে নজর দিতে বলছেন উপদেষ্টারা এখতিয়ারের বাইরে গিয়ে ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ অবৈধ : সুপ্রিম কোর্ট মানুষের দুয়ারে চিকিৎসাসেবা পৌঁছে দিতে চাই: স্বাস্থ্যমন্ত্রী রমজানের প্রথম জুমায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

প্রস্রাবের সুনামিতে ভেসে যাবে পাকিস্তান, বিলাওয়ালকে মিঠুন চক্রবর্তী

  • আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ১০:০৫:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ১০:০৫:১৬ পূর্বাহ্ন
প্রস্রাবের সুনামিতে ভেসে যাবে পাকিস্তান, বিলাওয়ালকে মিঠুন চক্রবর্তী
পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর বক্তব্যে দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। তিনি সম্প্রতি এক সমাবেশে বলেন, ভারত যদি আগ্রাসন চালিয়ে যায়, তবে ছয়টি নদীর পানি পাওয়ার জন্য যুদ্ধ ছাড়া বিকল্প থাকবে না। 
মঙ্গলবার (১২ আগস্ট) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন বলে দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমস।সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর এই মন্তব্যের জবাবে বলিউড অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, পাকিস্তানের সাধারণ মানুষের বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ নেই, কিন্তু এমন বক্তব্য সহ্য করা যাবে না। যদি এমন কথা বলা হয়, আমরা ধৈর্য হারাব। একের পর এক ব্রহ্মস মিসাইল ছোড়া হবে। আর যদি তা না হয়, তাহলে বাঁধ বানিয়ে ১৪০ কোটি মানুষ সেখানে প্রস্রাব করবে, পরে বাঁধ খুলে দিলে সুনামি চলে আসবে। এতে তারা সুনামিতে ভেসে যাবে।





অন্যদিকে, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরও আমেরিকায় দাঁড়িয়ে পারমাণবিক হুমকি দিয়ে বলেন, আমরা ধ্বংস হলে অর্ধেক বিশ্বকে নিয়ে ধ্বংস হব।বিশ্লেষকদের মতে, এই ধরনের প্রকাশ্য হুমকি শুধু দুই দেশের নয়, দক্ষিণ এশিয়ার সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতিকেও জটিল করতে পারে। আন্তর্জাতিক মহলে বার্তা যাচ্ছে যে সীমান্তে সংঘাত থামলেও রাজনৈতিক ও সামরিক মহলে টানাপোড়েন অব্যাহত। মিঠুনের মন্তব্যে কৌতুক থাকলেও এর মধ্যেই লুকিয়ে রয়েছে কড়া সতর্কবার্তা—ভারত আত্মরক্ষায় কোনো ছাড় দেবে না।সম্প্রতি সমাবেশে বিলাওয়াল ভুট্টো সতর্ক করে বলেন, ভারত যদি সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত রাখে, তবে পাকিস্তানের হাতে যুদ্ধ ছাড়া আর কোনো বিকল্প থাকবে না। 






তিনি আরও বলেন, আমরা যুদ্ধ করে ৬টি নদীর অধিকার ফেরত নেওয়ার মতো শক্তিশালী। ভারত যদি এই পথে আগাতে থাকে, তাহলে আমাদের কাছে জাতীয় স্বার্থ রক্ষায় যুদ্ধসহ সব ধরনের বিকল্প খোলা থাকবে।বিলাওয়াল আরও হুঁশিয়ারি দেন, আমরা যুদ্ধ শুরু করিনি। কিন্তু যদি অপারেশন সিঁদুরের মতো হামলার কথা ভাবেন, তবে জেনে রাখুন- পাকিস্তানের প্রতিটি প্রদেশের মানুষ আপনাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত। আর এই যুদ্ধে আপনারা অবশ্যই হারবেন। আমরা নতি স্বীকার করব না।





পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রীর ওই বক্তব্যের একদিন আগে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়ে বলেন, ভবিষ্যতে ভারতের সঙ্গে যুদ্ধে পাকিস্তান অস্তিত্ব সংকটে পড়লে এবং ‘পৃথিবীর অর্ধেকই ধ্বংস হয়ে যাবে। আমরা একটি পারমাণবিক শক্তিধর দেশ। যদি মনে করি আমরা শেষ হয়ে যাচ্ছি, তাহলে পৃথিবীর অর্ধেককে আমাদের সঙ্গে নিয়ে যাব।





সিন্ধু নদীর পানির প্রবাহ বাধাগ্রস্ত করতে ভারত যদি কোনো অবকাঠামো তৈরি করে, তাহলে তা ধ্বংস করে দেওয়া হবে বলে হুমকি দিয়ে পাকিস্তানের সেনাপ্রধান বলেন, আমাদের ক্ষেপণাস্ত্রের কোনো অভাব নেই। ভারত যদি একটি বাঁধও তৈরি করে, আমরা ১০টি ক্ষেপণাস্ত্র দিয়ে তা উড়িয়ে দেব। সিন্ধু নদী ভারতের পারিবারিক সম্পত্তি নয়। তিনি সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত হলে ২৫ কোটি মানুষ অনাহারের মুখে পড়বে বলেও দাবি করেন।
 

কমেন্ট বক্স
ঈদে টানা ৭ থেকে ১০ দিনের ছুটির সুযোগ

ঈদে টানা ৭ থেকে ১০ দিনের ছুটির সুযোগ