ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে : নাহিদ ইসলাম সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রিজভীর! সীতাকুণ্ডে শিশু ইরামনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড আলমাস সুপার শপকে গুঁড়াদুধসহ নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগে জরিমানা ৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী

মেট্রোরেল স্টেশনে অসুস্থ হয়ে যাত্রীর মৃত্যু

  • আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ১০:২৬:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ১০:২৬:১৬ পূর্বাহ্ন
মেট্রোরেল স্টেশনে অসুস্থ হয়ে যাত্রীর মৃত্যু
রাজধানীর সচিবালয় মেট্রোরেল স্টেশনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এক যাত্রী। সেখান থেকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ বছর, তবে তার পরিচয় এখনো জানা যায়নি।মেট্রোরেল স্টেশনের কর্মচারী মো. আজাদ জানান, ওই ব্যক্তি মেট্রোরেলে ভ্রমণের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তিনি জাতীয় প্রেস ক্লাবের সামনে সচিবালয় স্টেশনে নেমে অচেতন হয়ে পড়েন। সেখান থেকে দ্রুত ঢামেক হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।




আজাদ আরও বলেন, মৃত ব্যক্তির কাছে থাকা মোবাইল ফোন ব্যবহার করে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরিবার ঢামেক হাসপাতালে আসছেন বলে জানিয়েছেন।ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে কারনে মুখে টেপ লাগিয়ে ঘুমান হালান্ড, উপকারিতা কী?

যে কারনে মুখে টেপ লাগিয়ে ঘুমান হালান্ড, উপকারিতা কী?