ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

ইসরায়েলের সাথে ১২ দিনের যুদ্ধে ২১ হাজার সন্দেহভাজন গ্রেফতার ইরানে

  • আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ১১:৪৯:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ১১:৪৯:০১ পূর্বাহ্ন
ইসরায়েলের সাথে ১২ দিনের যুদ্ধে ২১ হাজার সন্দেহভাজন গ্রেফতার ইরানে
ইরানি পুলিশ গত জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশের ১২ দিনের সংঘর্ষের সময় প্রায় ২১ হাজার ‘সন্দেহভাজনকে’ গ্রেফতার করেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।গত ১৩ জুন থেকে ইসরায়েলের ব্যাপক বিমান হামলার পর, ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, বিজ্ঞানীসহ শত শত সাধারণ নাগরিক নিহত হন। এরপর ইরানি নিরাপত্তা বাহিনী ব্যাপক গ্রেফতার অভিযান শুরু করে।এ সময় রাস্তা-ঘাটে চেকপয়েন্ট ও ইরানের জনসাধারণের রিপোর্টভিত্তিক কড়াকড়ি নজরদারি চালানো হয়। সংঘর্ষ চলাকালে যুক্তরাষ্ট্রও ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ব্যাপক হামলা চালায়। ইরানি নাগরিকদের আহ্বান জানানো হয়, তারা যেন সন্দেহজনক আচরণকারীদের বিষয়ে তথ্য দেন।




পুলিশ মুখপাত্র সাঈদ মনতাজেরোলমাহদি বলেন, ‘জনগণের ফোনকল ৪১ শতাংশ বেড়েছে, যা ১২ দিনের যুদ্ধে ২১ হাজার সন্দেহভাজন গ্রেফতারের দিকে নিয়ে গেছে।’তবে তিনি জানাননি, গ্রেফতারকৃত ব্যক্তিরা কোন অপরাধে সন্দেহভাজন ছিলেন। তবে তেহরান আগে বলেছিল, কিছু মানুষ ইসরায়েলি হামলা পরিচালনায় সহায়ক তথ্য সরবরাহ করেছিল।জুনের শেষে সংঘর্ষ শেষ হওয়ার পর থেকে ইরান ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত সাতজন পুরুষকে মৃত্যুদণ্ড কার্যকর করেছে।ইসরায়েল-যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আফগান শরণার্থী ও অভিবাসীদের বিতাড়নের হারও বাড়িয়ে দিয়েছে, যাদের ইরানে অবৈধভাবে অবস্থানকারী হিসেবে ধরা হচ্ছে।





সহায়তাকারী সংস্থাগুলো বলছে, স্থানীয় কর্তৃপক্ষ কিছু আফগান নাগরিককেও ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ করেছে।মুখপাত্র আরও জানান, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ২,৭৭৪ অবৈধ অভিবাসীকে আটক করেছে এবং তাদের ফোন পরীক্ষা করে ৩০টি বিশেষ নিরাপত্তা-সংক্রান্ত মামলা শনাক্ত করেছে। মোট ২৬১ জন গুপ্তচরবৃত্তির সন্দেহভাজন ও অনুমোদন ছাড়া ভিডিও ধারণের অভিযোগে ১৭২ জনকেও গ্রেফতার করা হয়েছে।’




মনতাজেরোলমাহদি বলেননি, গ্রেফতার হওয়া অনেকজনকে ইতিমধ্যে মুক্তি দেয়া হয়েছে। যুদ্ধে ইরানের পুলিশ সাইবার প্রতারণা ও অনুমোদন ছাড়া অর্থ উত্তোলনের মতো ৫,৭০০টিরও বেশি সাইবার অপরাধের মামলা মোকাবিলা করেছে, যা তার ভাষায় ‘সাইবারস্পেসকে একটি গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে’।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম