ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

একযুগ পর বাড়ি ফিরছিলেন প্রবাসী রুবেল, বিমানবন্দরে এসেই চিরবিদায়

  • আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ০১:১১:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ০১:১১:৩৯ অপরাহ্ন
একযুগ পর বাড়ি ফিরছিলেন প্রবাসী রুবেল, বিমানবন্দরে এসেই চিরবিদায়
প্রবাসী রুবেল। দীর্ঘ এক যুগ ধরে ছিলেন দক্ষিণ আফ্রিকায়। অবশেষে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। টিকিট কেটে যান কেপটাউন বিমানবন্দরে। বোর্ডিং নেওয়ার জন্য লাইনে দাঁড়ান। সেখানেই হঠাৎ করে বুকে ব্যথা শুরু হয় রুবেলের। কিছুক্ষণের মধ্যেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে বিমানবন্দরের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে রুবেলকে মৃত ঘোষণা করেন।





দেশটির স্থানীয় সময় মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে কেপটাউন বিমানবন্দরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।মৃত রুবেল নোয়াখালীর সোনাইমুড়ি থানার বজরা ইউনিয়নের বদরপুর গ্রামের বাসিন্দা। তিনি বাবা-মায়ের একমাত্র সন্তান ছিলেন।




জানা গেছে, এক যুগ আগে জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমিয়েছিলেন রুবেল। তবে কাগজপত্রের জটিলতার কারণে এতদিন দেশে ফেরা সম্ভব হয়নি তার। শেষ পর্যন্ত দেশে ফেরার সিদ্ধান্ত নেন এই প্রবাসী। মঙ্গলবার দুপুর ১টার দিকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করার কথা ছিল তার। কিন্তু সেই যাত্রা আর শেষ হয়নি, বিমানবন্দরেই ঢলে পড়লেন মৃত্যুর কোলে।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা