ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজী নজরুল চার দিন ও তার স্ত্রী এক দিনের রিমান্ডে ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত দেশে তেলের দাম কম ছিল, পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম: জ্বালানি প্রতিমন্ত্রী এবার বাড়ছে বাস ভাড়া, বিআরটিএতে জরুরি বৈঠক আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন জুলাই জাতীয় সনদ যেভাবে সই হয়েছে, সেভাবেই বাস্তবায়ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ ‘নৌকা’ প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত হচ্ছে ‘না’ ভোট উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি ভারতসহ ১০ দেশের পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের পথ খুলে দিয়েছে যুক্তরাষ্ট্র আগামী মাসের মধ্যে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের কাজ চলছে: রাশিয়ার রাষ্ট্রদূত আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে রেকর্ড ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে সর্বোচ্চ রোগী ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষতি ৩.৭ বিলিয়ন ডলার বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প

ধমক দিয়ে নির্বাচন বন্ধ করা যাবে না: ডা. জাহিদ

  • আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ০১:৪৫:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ০১:৪৫:০৭ অপরাহ্ন
ধমক দিয়ে নির্বাচন বন্ধ করা যাবে না: ডা. জাহিদ
ধমক দিয়ে নির্বাচন বন্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, একটি পক্ষের নির্বাচন হতে না দেয়ার হুমকিকে স্বৈরাচারের পদধ্বনি এবং নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি।
বুধবার (১৩ আগস্ট) বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাবের নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা নিবেদন শেষে ডা. জাহিদ এসব কথা বলেন।এসময় তিনি বলেন, প্রধান উপদেষ্টা বারবার ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের কথা বলছেন। অথচ সরকারের একটি অংশ নানান দাবিতে হুমকি দিচ্ছেন ভোট হতে দেবেন না।

 


পিআর পদ্ধতির সমালোচনা করে জাহিদ বলেন, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় বসতে আগ্রহীরাই সংখ্যানুপাতিক পদ্ধতির ভোট চান। ২৪ এর আন্দোলনে ঐক্যবদ্ধ সকল শক্তিকে জনপ্রতিনিধি নির্বাচনের দায়িত্ব ভোটারদের হাতে ছেড়ে দেয়ার আহ্বান জানান বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য।





এর আগে মঙ্গলবার (১২ আগস্ট) যুব সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের ডেট ঘোষণা হয়েছে। কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সংস্কার ও নতুন সংবিধানের জন্য যারা শহীদ হয়েছিল, তাদের জীবন ফিরিয়ে দিতে হবে সরকারকে।
 



তিনি আরও বলেন, সংস্কার এবং নতুন সংবিধান ছাড়া নির্বাচন হলে মায়ের বুকে সন্তানকে ফিরিয়ে দিতে হবে।একই সিস্টেমের মধ্য দিয়ে নির্বাচনে গেলে এতগুলো মানুষের শহীদ হওয়ার প্রয়োজন ছিল না বলেও মন্তব্য করেন নাসীরুদ্দীন।

কমেন্ট বক্স