ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ৮৯ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৬৪৩ জনের উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে বিপাকে ইউন, ৩০ বছরের জেল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই লাল কার্ডের ঝড়! ইতিহাস গড়ে মেক্সিকোর জয় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস হাম সন্দেহে একদিনেই ঝরল ৮ শিশুর প্রাণ বৃষ্টিতে ভেসে গেল টাইগারদের দ্বিতীয় লড়াই ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ ফিলিপিন্সে ভূমিকম্পের তিনদিন পরও উদ্ধার হচ্ছে লাশ, মৃত্যু বেড়ে ৪৬ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ এক দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী অভেনেত্রী তানিয়া বৃষ্টিকে নিইয়ে নতুন গুজব সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় নিয়ে হাইকোর্টের রায় স্থগিত, আপিল শুনানি ১৬ জুন ৩০০ কেজি কাঁচা মাছ নিয়ে বিশ্বকাপ খেলতে গেল নরওয়ে যুবদল নেতা বাবুকে বহিষ্কার, রমনা থানা কমিটি বিলুপ্ত

পিআর পদ্ধতিতে নির্বাচন জটিলতা তৈরি ছাড়া কোনো উদ্দেশ্য নেই: রুহুল কবির রিজভী

  • আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ০২:০৭:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ০২:০৭:৪২ অপরাহ্ন
পিআর পদ্ধতিতে নির্বাচন জটিলতা তৈরি ছাড়া কোনো উদ্দেশ্য নেই:  রুহুল কবির রিজভী
গরীব অর্থনীতিতে পিআর পদ্ধতিতে নির্বাচন সাসটেইনেবল না-এ কথা জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এ মুহূর্তে পিআর ব্যবস্থায় যেতে হলে এখনও বাংলাদেশ ততটা প্রস্তুত না। এতে জটিলতা তৈরি করা ছাড়া কোনো উদ্দেশ্য আছে বলে মনে হয় না। এটায় অন্তর্গত কোনো স্বচ্ছতা নেই বলেও জানান।বুধবার (১৩ আগস্ট) বিএনপি চেয়ারপারসনের গুলশানে রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন তিনি।


 
রুহুল কবীর রিজভী বলেন, বর্তমানে সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই, মব কালচার চলছে। অন্তর্বর্তী সরকারকে এ বিষয়ে ব্যবস্থা নিতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আইন নিজের হাতে তুলে নেয়ার কারও অধিকার নেই।জনকল্যাণমূলক বিচারের মাধ্যমে যতবড় অপরাধীই হোক, বিচারের আওতায় আনতে হবে-এ কথা জানিয়ে বিএনপির এ নেতা বলেন, উস্কানিমূলক কথায় বেআইনিভাবে যেন কেউ প্রাণ না হারায় সরকারের এটা নিশ্চিত করতে হবে। এই কালচারে অনেক সুযোগ সন্ধানীরা সুযোগ নেয়ার চেষ্টা করছেন।
 




আমরা উন্নত দেশগুলোর পর্যায়ে এখনও যেতে পারিনি, গরীব অর্থনীতিতে পিআর পদ্ধতিতে নির্বাচন সাসটেইনেবল না-এ কথা জানিয়ে রিজভী বলেন, 
এ মুহূর্তে পিআর ব্যবস্থায় যেতে হলে এখনও বাংলাদেশ ততটা প্রস্তুত না। আগে গণতান্ত্রিক চর্চা বাড়াতে হবে। এতে জটিলতা তৈরি করা ছাড়া কোনো উদ্দেশ্য আছে বলে মনে হয় না। এটায় অন্তর্গত কোনো স্বচ্ছতা নেই।
 



তিনি আরও বলেন, আমাদের দলের বা অঙ্গ সংগঠনের নামে যারা অপরাধ করছেন বলে প্রমাণিত হচ্ছে তাদের বিরুদ্ধে তৎক্ষনাৎ ব্যবস্থা নেয়া হচ্ছে। তদন্ত সাপেক্ষে আজীবন বহিষ্কারও করা হচ্ছে।সামনে নির্বাচন বলে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য অনেকেই চেষ্টা করছেন। মাস্টারপ্ল্যান করছেন। নিজেদেরকে আড়াল করে, নানা কল্পকাহিনী তৈরি করে বিএনপির নামে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।




 
রিজভী বলেন, কূট-কৌশল ও নীল নকশা করে কোনো রাজনৈতিক দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা কখনোই সফল হয়নি, ভবিষ্যতেও হবে না।আগামী শুক্রবার (১৫ আগস্ট) দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দোয়া মাহফিল কর্মসূচি অনুষ্ঠিত হবে।

কমেন্ট বক্স