ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

যুবককে পেটাতে পেটাতে ক্লান্ত হয়ে মাটিতে পড়ে গেলেন ইউএনও

  • আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ০২:১৭:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ০২:১৭:৩২ অপরাহ্ন
যুবককে পেটাতে পেটাতে ক্লান্ত হয়ে মাটিতে পড়ে গেলেন ইউএনও
নেত্রকোণার আটপাড়া উপজেলায় এক কিশোরকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে। গত রমজান মাসে উপজেলার বানিয়াজান ইউনিয়ন পরিষদের ভিজিএফ এর চাল বিতরণের সময় দুর্জয় নামের এক কিশোরকে বেধরক মারধর করার অভিযোগ উঠেছে ইউএনও রুয়েল সাংমার বিরুদ্ধে।




মঙ্গলবার (১২ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তার একটি ভিডিও হঠাৎ ভাইরাল হয়। তবে মারধরের ঘটনাটি প্রায় পাঁচ মাস আগের। ভিডিওতে দেখা যায় আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা একটি লাঠি দিয়ে বেধরক মারধর করছেন এক কিশোরকে। সেখানে উপস্থিত থাকা পুলিশ ও আনসার সদস্যরা তাকে আটকে রাখতে পারেননি। ভিডিওতে দেখা যায় মারধরের এক পর্যায়ে ইউএনও নিজেই ক্লান্ত হয়ে মাটিতে পড়ে যান।




ভাইরাল হওয়ার পর বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে জানা যায়, গত মার্চ মাসে ভিজিএফ চাল বিতরণের সময় আটপাড়া উপজেলার বানিয়াজান ইউনিয়ন পরিষদের ভেতরে এ ঘটনাটি ঘটে। উপজেলার বিষ্ণুপুর গ্রামের শহিদ মিয়ার ছেলে দুর্জয় ভিজিএফ এর চাল বিতরণের সময়, ভিড়ের মধ্যে চাল আনতে গেলে ইউএনওর শরীরের সাথে তার ধাক্কা লাগে। এই অপরাধে তাকে প্রথমে জনসম্মুখে চড়-থাপ্পড় দেন ইউএনও। পরবর্তীতে পরিষদের ভেতরেই আনসার সদস্যের লাঠি নিয়ে নিজেই দুর্জয়কে বেধরক পেটাতে থাকেন। মারধরের পর ওই কিশোরকে একটি কক্ষে ৪ ঘণ্টা আটক রাখার পর পরিবারের অনুরোধে তাকে ছেড়ে দেন ইউএনও। এমনই অভিযোগ ভুক্তভোগীর পরিবারের।





ভুক্তভোগী দুর্জয় জানায়, রমজান মাসে ভিজিএফের চাল আনার জন্য আমরা ইউনিয়ন পরিষদে গিয়েছিলাম। হঠাৎ লোকজনের ধাক্কাধাক্কি শুরু হওয়ায় আমি ইউএনও স্যারের ওপর গিয়ে পড়ে যাই। তখন ইউএনও স্যার আমাকে ওখানে কিছু চড়-থাপ্পড় মারেন। তারপর আমাকে রুমের ভেতরে নিয়ে যান। সেখানে দরজা বন্ধ করে আমাকে লাঠি দিয়ে পেটাতে থাকেন। পরবর্তীতে উপস্থিত কয়েকজন তার পায়ে ধরে মাফ চাইতে বলে। আমি তার পায়ে ধরে মাফ চেয়েছি, তারপর তিনি আমাকে রুম থেকে বের হতে দিয়েছেন। দুপুর দেড়টার দিকের ঘটনা। আর আমাকে প্রায় ইফতারের আগে বের হতে দিয়েছে। পরে আমার চাচি জামিনদার হয়ে আমাকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে নিয়ে এসেছে। এ ঘটনায় ভুক্তভোগী গত ৭ আগস্ট জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন।





তবে এ ব্যাপারে আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমার সঙ্গে একাধিকবার, তার মুঠোফোন ও ই-মেইলে যোগাযোগ করলেও তিনি কোনো উত্তর দেননি।




এ ব্যাপারে আটপাড়া থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) প্রদীপ কুমার চক্রবর্তী জানান, ঘটনাটির বিষয়ে আমি আপনাদের মাধ্যমে অবগত হয়েছি। এ বিষয়ে আমাদের থানায় কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। যদি কেউ অভিযোগ করেন, তাহলে বিষটি আমরা খতিয়ে দেখব। তবে ঘটনাটি বেশ কয়েক মাস পুরোনো। হঠাৎ কেন এই পুরোনো ঘটনা সামনে নিয়ে আসা হয়েছে এটিও খতিয়ে দেখার বিষয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে