ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

ভোলাহাট সীমান্ত দিয়ে ১৩ জনকে বিএসএফের পুশ ইন

  • আপলোড সময় : ১৪-০৮-২০২৫ ০৪:০৪:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৫ ০৪:০৪:৫২ অপরাহ্ন
ভোলাহাট সীমান্ত দিয়ে ১৩ জনকে বিএসএফের পুশ ইন
চাঁপাইনাবগঞ্জ জেলার ভোলাহাট সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তারা সবাই বাংলাদেশের যশোর, টাঙ্গাইল, কুমিল্লা, খুলনা, কুষ্টিয়া, রাজশাহী, ‍রংপুর ও ঠাঁকুরগাঁও এলাকার বাসিন্দা।আজ (বৃহস্পতিবার) ভোর সাড়ে ৪টা থেকে ৫টার দিকে তাদের পুশ ইন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।




যাদের পুশইন করা হয়েছে তারা হলেন— যশোর জেলার মনিরামপুর থানার আরশাদ আলী সরদারের ছেলে মো. বিল্লাল হোসেন (৩২), টাঙ্গাইল জেলার মৃত কাষ্ণরাম বর্মনের ছেলে বিষ্ণু বর্মণ (৩৪),  কুমিল্লা জেলার লাকসাম থানার হায়াতউব নবীর ছেলে রবিউল ইসলাম (৩০), খুলনা জেলার সোনাডাঙ্গা থানার ইদ্রিস শেখের ছেলে পিন্টু শেখ (৩০), রংপুর জেলার কাউনিয়া থানার মৃত আলহাজ্ব নুরুজ্জামানের ছেলে মো. আনোয়ার হোসেন (৩৬), লালমনিরহাট জেলার আদতমারি থানার ইসলা হকের ছেলে টিটু প্রামাণিক (৩০), কুষ্টিয়া জেলার ভেড়ামরা থানার মোয়াজ্জেম হোসেনের ছেলে মো. মেহেদী হাসান মুন্না (২৯) ও কামাল হোসেনের ছেলে মো. সেলিম (২৯), একই জেলার দৌলতপুর থানার মৃত সারোয়ার হোসেনের ছেলে মো. রুলাস (৩২), রাজশাহীর বাঘা থানার জাকির শেখের ছেলে মেহের আলী (৩২), পঞ্চগড় জেলার তেঁতুলিয়া থানার মৃত খলিলের ছেলে রহমত (৪০), ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার মৃত ইশালি শিকদারের ছেলে তোহির উদ্দিন শিকদার (৪০) এবং ঠাঁকুরগাঁও জেলার হরিপুর থানার আব্দুল মতিনের ছেলে মো. মোশারফ আলী (২১)।





বিজিবি থেকে জানানো হয়, বৃহস্পতিবার মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) আওতাধীন চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার সদর ইউনিয়নের চামুচা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৯৬/২-এস এর কাছ দিয়ে ১৩ জন জনকে ভারতীয় সীমান্ত বাহিনীর বিএএএফ-এর ১১৯ ব্যাটালিয়ন কাঞ্চান্টার বিএসএফ ক্যাম্পের সদস্যরা পুশইন করে। পরবর্তীতে চাঁনশিকারী বিওপির টহলদল তাদের আন্তর্জাতিক সীমারেখার ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আটক করতে সক্ষম হয়। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা গত ২০২৩-২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন সময় কাজের সন্ধানে ভারতে প্রবেশ করেছিল এবং তারা ভারতীয় পুলিশ কর্তৃক গ্রেপ্তার হয়ে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে পুলিশ তাদের ১১৯ ব্যাটালিয়ন বিএসএফ-এর নিকট হস্তান্তর করে। পরবর্তীতে কাঞ্চান্টার বিএসএফ ক্যাম্প কর্তৃক তাদের সীমান্ত পিলার ১৯৬/২-এস এর নিকট দিয়ে বাংলাদেশে পুশ-ইন করে।




৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবির) অধীনস্থ চামুচা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে ১৩ জনকে অনুপ্রবেশ করতে দেখলে বিজিবির টহল দলের সদস্যরা তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সবাই বাংলাদেশি। আটককৃতদের স্থানীয় ভোলাহাট থানায় হস্তান্তর করা হবে।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী