ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু 

ভারতে বাংলাভাষীদের হেনস্তার তীব্র সমালোচনা করলেন মমতা

  • আপলোড সময় : ১৫-০৮-২০২৫ ১১:২৪:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৫ ১১:২৪:৩৩ পূর্বাহ্ন
ভারতে বাংলাভাষীদের হেনস্তার তীব্র সমালোচনা করলেন মমতা
ভারতের বিজেপিশাসিত রাজ্যে বাংলাভাষীদের হেনস্তা করার তীব্র সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, যারা দেশের নাগরিক নন, প্রকৃত অর্থে বিদেশি সরকার চাইলে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে।বৃহস্পতিবার (১৪ আগস্ট) কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে কন্যাশ্রী প্রকল্পের ১২ বছর উদযাপন উপলক্ষ্যে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।তীব্র ক্ষোভ নিয়ে মমতা বলেন, দেশ ভাগের চাপ আমাদের ওপর কম পড়েনি। যারা এক কাপড়ে সব কিছু ফেলে উদ্বাস্তু হয়ে বাংলায় চলে এসেছিলেন, তারা দেশের নাগরিক হিসেবে গণ্য হয়েছেন। যারা দেশের নাগরিক নন, প্রকৃত অর্থে বিদেশি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আমি যদি অন্য ভাষাকে সম্মান করি, তাহলে অন্যরা তা করবেন না কেন? রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, স্বামী বিবেকানন্দ সবাই কোন ভাষায় কথা বলতেন এমন প্রশ্নও রাখেন তিনি।






তিনি বলেন, আমি দেখছিলাম নয়ডাতে একজন লোক বাচ্চাকে নিয়ে হোটেলে থাকতে গিয়েছেন। কিন্তু তিনি বাংলায় কথা বলেছেন বলে তাকে হোটেলে থাকতে দেওয়া হয়নি।বাংলা ভাষাকে সম্মান করার কথা বলে মুখ্যমন্ত্রী বলেন, বাংলা ভাষার মতো মাধুর্য কোথাও নেই। সব ভাষাই জানা উচিত। কিন্তু কেউ মাতৃভাষাকে ভুলবেন না। বাংলার মাটিকে ভুলবেন না। দেশের স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে বেশি অবদান ছিল বাংলার। প্রথম সতীদাহ প্রথা রদও বাংলা থেকেই হয়েছিল।





প্রসঙ্গত, কলকাতার নিউ টাউনের এক ব্যক্তি নয়ডার সেক্টর ৪৪-এ একটি হোটেল বুক করেছিলেন। ওই ব্যক্তি মঙ্গলবার তার ১৪ বছরের ছেলেকে নিয়ে সেই হোটেলে থাকার জন্য যান। বাংলা ভাষায় কথা বলায় তাকে সেই হোটেলে থাকতে দেয়া হয়নি।

ওই ব্যক্তির অভিযোগ, তিনি বাংলা ভাষায় কথা বলায় তাকে হোটেলে থাকতে দেয়া হয়নি। ওই ব্যক্তি হোটেল কর্তৃপক্ষকে জানিয়েছিলেন তিনি বাংলাদেশি নন, পশ্চিমবঙ্গ থেকে এসেছেন। তারপরও তাকে থাকতে দেওয়া হয়নি বলে জানান ওই ব্যাক্তি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’

ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’