ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রিজভীর! সীতাকুণ্ডে শিশু ইরামনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড আলমাস সুপার শপকে গুঁড়াদুধসহ নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগে জরিমানা ৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’

প্রেসিডেন্ট হওয়ার খবর উড়িয়ে দিলেন পাকিস্তানের সেনাপ্রধান

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ০৯:৫১:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ০৯:৫১:০২ পূর্বাহ্ন
প্রেসিডেন্ট হওয়ার খবর উড়িয়ে দিলেন পাকিস্তানের সেনাপ্রধান
পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল আসিম মুনির প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিকে সরিয়ে দেওয়ার সব গুঞ্জনকে ভিত্তিহীন আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, এমন খবর সরকার ও রাষ্ট্রের বিরোধীদের উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা ছাড়া কিছু নয়। স্থানীয় সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গত জুলাইয়ে পাকিস্তানের সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়ায়, প্রেসিডেন্ট জারদারিকে পদত্যাগ করতে বলা হতে পারে এবং সেনাপ্রধানই দেশের সর্বোচ্চ পদে বসতে পারেন। তবে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি দ্রুতই এসব দাবি প্রত্যাখ্যান করেন।উর্দু ভাষার সংবাদপত্র ডেইলি জংয়ের কলাম লেখক সুহাইল ওয়ারাইচ শনিবার প্রকাশিত এক নিবন্ধে দাবি করেন, সম্প্রতি ব্রাসেলসে এক বৈঠকে সেনাপ্রধান নিজেই তাঁকে বলেছেন, প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে সরানোর গুঞ্জন সম্পূর্ণ মিথ্যা।





যুক্তরাষ্ট্র সফর শেষে বেলজিয়ামে অল্প সময় অবস্থান করেন জেনারেল মুনির। সেখানে আলোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, পাকিস্তানের প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রীকে সরানোর চেষ্টা চলছে—এমন কথা সম্পূর্ণ ভুয়া। যারা এসব ছড়াচ্ছে তারা সরকারবিরোধী। রাজনৈতিক অরাজকতা সৃষ্টিই তাদের লক্ষ্য।নিবন্ধে আরও বলা হয়, ‘ব্রাসেলসের বৈঠকে মুনির জানান—আল্লাহ আমাকে দেশের রক্ষক বানিয়েছেন। আমি অন্য কোনো পদ চাই না।’রাজনীতি প্রসঙ্গে সেনাপ্রধান মন্তব্য করেন, রাজনৈতিক পুনর্মিলন তখনই সম্ভব, যখন আন্তরিকভাবে ক্ষমা চাওয়া হবে। যদিও তিনি কার উদ্দেশে বলেছেন তা স্পষ্ট নয়, তবে ধারণা করা হচ্ছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ও কারাবন্দী নেতা ইমরান খানকেই ইঙ্গিত করেছেন।



আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে মুনির বলেন, ‘আমেরিকা ও চীনের মধ্যে ভারসাম্য বজায় রাখাই হবে পাকিস্তানের লক্ষ্য। আমরা এক বন্ধুকে অন্য বন্ধুর জন্য উৎসর্গ করব না।’এ ছাড়া তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রচেষ্টাকে ‘সত্যিকারের’ বলে উল্লেখ করেন এবং জানান, নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে পাকিস্তানই প্রথম উদ্যোগ নেয়, পরে অন্য দেশগুলোও এতে সায় দেয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী