ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির কোনো প্রয়োজন নেই: ট্রাম্প

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৫ ০৯:৫৬:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৫ ০৯:৫৬:২৬ পূর্বাহ্ন
রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির কোনো প্রয়োজন নেই: ট্রাম্প
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির কোনো প্রয়োজন নেই বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে, তিনি বলেন, ইউক্রেনের ভবিষ্যৎ নিরাপত্তায় যুক্তরাষ্ট্রকে ‘জড়িত’ থাকতে হবে। রাশিয়ার যুদ্ধ শেষ করার জন্য শান্তি চুক্তির অংশ হিসেবে তার দেশ ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা প্রদানে জড়িত থাকবে বলে উল্লেখ করেন ট্রাম্প।




সোমবার (১৮ আগস্ট) হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, ‘ইউরোপীয় দেশগুলো প্রতিরক্ষার প্রথম সারির, কারণ তারা ইউরোপ। আমরা তাদেরও সাহায্য করব, আমরা তাদের নিরাপত্তায় জড়িত থাকব।ট্রাম্প তার বক্তব্যে যুদ্ধের জন্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে দোষারোপ করেন। তিনি বলেন, ‘যুদ্ধটি ইউক্রেনের জন্য প্রচুর কষ্ট তৈরি করছে।  এ জন্য জো বাইডেন দায়ী। এটি আমার যুদ্ধ নয়, এটি জো বাইডেনের যুদ্ধ। তবে, আমরা এটি শেষ করতে চাই।




জেলেনস্কি বলেন, ইউক্রেন ত্রিমুখী আলোচনার জন্য প্রস্তুত রয়েছে। তিনি জানান, যুদ্ধের অবসান ঘটাতে তিনি ট্রাম্প এবং পুতিনের সঙ্গে বৈঠক করতে ইচ্ছুক। জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনীয় সেনাবাহিনীকে অস্ত্র, জনবল, প্রশিক্ষণের বিষয় এবং গোয়েন্দা তথ্য দিয়ে শক্তিশালী করার জন্য আমাদের সাহায্যের প্রয়োজন।




এদিকে ইউক্রেনে ন্যাটো সেনা মোতায়েনের বিরোধিতা করেছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনে ন্যাটো সেনা মোতায়েনের বিষয়টিকে সংঘাতের একটি কার্যকর সমাধান বলে মনে করে না মস্কো এবং এই বিষয়ে যুক্তরাজ্যের সাম্প্রতিক বিবৃতিগুলোকে রাশিয়া উসকানিমূলক বলে মনে করে।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল