ঢাকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতির কাছে যেসব ওয়াদা ছিল, পালন করতে পেরেছি: সিইসি পুলিশ প্রশাসনে বড় রদবদল ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক বান্ধবীকে নিয়ে কেক কাটলেন আমির খান, সঙ্গে প্রাক্তন দুই স্ত্রীও প্রস্তুত জাতীয় ঈদগাহ, সকাল সাড়ে ৮টায় প্রধান জামাত ৯৮তম অস্কারে সেরা সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ, কাল থেকে ৭ দিনের ছুটি কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গুলি, কনটেন্ট ক্রিয়েটর রাকিব নিহত আড়ংয়ে শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আইনি নোটিশ রিকশাচালককে হত্যার অভিযোগে মধ্যরাতে রণক্ষেত্র উত্তরা, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ঢাকাসহ ১৫ জেলায় দুপুরের মধ্যে ৮০ কি.মি. বেগে ঝড়ের আশঙ্কা পবিত্র শবে কদর আজ একযোগে ৫৩ খালের খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শক্তিশালী ‘সেজিল’ ক্ষেপণাস্ত্র মোতায়েন করল ইরান রাজধানীর খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিদ্যুৎ বিভাগের তিন কর্মীর মৃত্যু পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন সরফরাজ খাল খননে দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স নীতিতে সরকার: এ্যানি শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে লটারি সিস্টেম যুক্তিসঙ্গত মনে হয়নি: সংসদে শিক্ষামন্ত্রী সংসদে দেখে দেখে বক্তব্য দেওয়া ‘অ্যালাউড’ না: স্পিকার

সেই তন্বীর সম্মানে ডাকসুর গুরুত্বপূর্ণ পদ ছেড়ে দিল ছাত্রদল

  • আপলোড সময় : ২০-০৮-২০২৫ ০৪:০৯:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৫ ০৪:০৯:০৫ অপরাহ্ন
সেই তন্বীর সম্মানে ডাকসুর গুরুত্বপূর্ণ পদ ছেড়ে দিল ছাত্রদল
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্বীর সম্মানে কোনো প্রার্থী ঘোষণা করেনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।বুধবার (২০ আগস্ট) দুপুরে ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে ডাকসুর প্যানেল ঘোষণার সময় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এ ঘোষণা দেন।তিনি বলেন, গত বছরের ১৫ জুলাই সানজিদা আহমেদ তন্বীর সেই রক্তাক্ত মুখ সবাইকে নাড়িয়ে দিয়েছিল। তার এই ত্যাগের জন্য আমরা এই পদে কোনো প্রার্থী ঘোষণা করছি না।



এর আগে কেন্দ্রীয় সংসদের গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে নিজের প্রার্থিতা ঘোষণা করেন সানজিদা আহমেদ তন্বী। পরে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদও (বাগছাস) তার সম্মানে এই প্যানেলে তাদের কোনো প্রার্থী ঘোষণা করবে না বলে জানায়।


ডাকসুর পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা ছাত্রদলের



এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের চূড়ান্ত প্যানেল ঘোষণা করা হয়েছে। এতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদেরও প্রাধান্য দেওয়া হয়েছে।বুধবার (২০ আগস্ট) দুপুরে ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে এই প্যানেল ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।প্যানেলে ভিপি হিসেবে বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান, জিএস পদে কবি জসীমউদদীন হলের আহ্বায়ক তানভির বারী হামিম ও এজিএস পদে বিজয় একাত্তর হলের আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদকে মনোনয়ন দিয়েছে ছাত্রদল।

সম্পাদক পদে যারা

মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক হিসেবে আরিফুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহসানুল ইসলাম, কমনরুম, পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক চেমন ফারিয়া ইসলাম মেঘলা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে মো. মেহেদী হাসান, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আবু হায়াত মো. জুলফিকার জিসান, ক্রীড়াবিষয়ক সম্পাদক চিম চিম্যা চাকমা, ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক মো. সাইফ উল্লাহ্ (সাইফ), সমাজসেবা সম্পাদক সৈয়দ ইমাম হাসান অনিক, ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. আরকানুল ইসলাম রূপক, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসাইন এবং মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক মো. মেহেদী হাসান মুন্নাকে মনোনয়ন দিয়েছে ছাত্রদল।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

জাতির কাছে যেসব ওয়াদা ছিল, পালন করতে পেরেছি: সিইসি

জাতির কাছে যেসব ওয়াদা ছিল, পালন করতে পেরেছি: সিইসি