ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

লন্ডনে বিবিসির সাবেক সদরদপ্তরে ভয়াবহ আগুন

  • আপলোড সময় : ০৬-০৯-২০২৫ ০৬:০৩:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৯-২০২৫ ০৬:০৩:০২ অপরাহ্ন
লন্ডনে বিবিসির সাবেক সদরদপ্তরে ভয়াবহ আগুন
লন্ডনের হোয়াইট সিটিতে বিবিসির সাবেক সদরদপ্তরে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৩টার দিকে নয়তলা হেলিওস ভবনে আগুন লাগে। ভবনটি বর্তমানে ফ্ল্যাট ও রেস্তোরাঁয় রূপান্তরিত হয়েছে।লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ১০০ দমকলকর্মী ও ১৫টি ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে। হ্যামারস্মিথ, নর্থ কেনসিংটন, কেনসিংটন ও চিসউইক থেকে দমকল দল যোগ দিয়েছে।এছাড়া দুটি ৩২ মিটার টার্নটেবল ল্যাডার পানির টাওয়ার হিসেবে ব্যবহার করে ওপর দিক থেকে আগুন নেভানোর চেষ্টা চলছে।


দমকল কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়েছে, আগুন মূলত ভবনের ওপরের তলাগুলোতে ছড়িয়ে পড়েছে। একটি রেস্তোরাঁ, বহিরাগত ডেকিং, ডাক্টিং এবং অজানা সংখ্যক ফ্ল্যাট এতে ক্ষতিগ্রস্ত হয়েছে।প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে হোয়াইট সিটি এলাকার পার্শ্ববর্তী ভবনগুলো খালি করা হয়েছে। একটি রেস্ট সেন্টার খোলা হয়েছে স্থানচ্যুত বাসিন্দাদের জন্য।লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, একটি অ্যাম্বুলেন্স, একজন ইনসিডেন্ট রেসপন্স অফিসার ও হ্যাজার্ডাস এরিয়া রেসপন্স টিম ঘটনাস্থলে রয়েছে। এক ব্যক্তি ঘটনাস্থলেই চিকিৎসা নিয়েছেন।




পুলিশ জানিয়েছে, আগুন এখনো জ্বলছে। পরিস্থিতি তদন্ত ও নিয়ন্ত্রণে রাখতে আরও কয়েক ঘণ্টা দমকলকর্মীরা সেখানে অবস্থান করবেন।এলাকাটি ঘিরে কয়েকটি সড়ক বন্ধ করা হয়েছে এবং জরুরি সেবাদানকারীরা পুরো দিন সেখানে কাজ করবেন বলে ধারণা করা হচ্ছে। হেলিওস ভবনের ওয়েবসাইট অনুযায়ী, এখানে ১৬২টি ফ্ল্যাট, একটি জিম ও ৪৭ বেডের একটি হোটেল রয়েছে। এটি বিবিসির টেলিভিশন সেন্টারের অংশ ছিল, যা ২০১৩ সাল পর্যন্ত বিবিসির প্রধান কার্যালয় হিসেবে ব্যবহৃত হতো।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী