ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল সেরা প্রার্থী’-আসিফ নজরুল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ ২১ দিনে রেমিট্যান্স এলো ২ দশমিক ১৭ বিলিয়ন ডলার  প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে নরেন্দ্র মোদির আমন্ত্রণ রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম প্রস্তুতিতেই কেটে যাবে জুলাই, এসএসসির ফল নিয়ে ফের সিদ্ধান্ত বদল দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি

পিত্তথলিতে পাথর কেন হয়, কারা বেশি ঝুঁকিতে?

  • আপলোড সময় : ০৭-০৯-২০২৫ ০৩:৫২:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৯-২০২৫ ০৩:৫২:৪৪ অপরাহ্ন
পিত্তথলিতে পাথর কেন হয়, কারা বেশি ঝুঁকিতে?
পিত্তথলিতে পাথর বা গলব্লাডার স্টোন আজকাল একটি বহুল পরিচিত স্বাস্থ্যসমস্যা। যকৃত থেকে নিঃসৃত পিত্তরস চর্বি ভাঙতে সাহায্য করে এবং সেই পিত্তরস জমা থাকে একটি ছোট থলিতে, যাকে বলা হয় পিত্তথলি। কিন্তু পিত্তরসের রাসায়নিক উপাদানের ভারসাম্য নষ্ট হলে সেখানেই জমাট বাঁধতে শুরু করে এবং সময়ের সঙ্গে সঙ্গে পাথরের সৃষ্টি হয়।

কেন হয়? কারা বেশি ঝুঁকিতে 

পিত্তরসে থাকে পানি, কোলেস্টেরল, বিলিরুবিনসহ বিভিন্ন লবণ। এদের মধ্যে কোনো একটি উপাদান অস্বাভাবিকভাবে বেড়ে গেলে বা পিত্তথলি সঠিকভাবে খালি না হলে পিত্ত ঘন হয়ে জমাট বাঁধে। গবেষণায় দেখা গেছে, নারীদের মধ্যে এই রোগ পুরুষদের তুলনায় বেশি দেখা যায়। বিশেষ করে গর্ভবতী নারী, স্থূলতা আছে এমন ব্যক্তি, চল্লিশোর্ধ্ব নারী ও পুরুষ, কম শারীরিক পরিশ্রম করেন বা দীর্ঘ সময় উপবাসে থাকেন- তাঁদের ঝুঁকি বেশি।

লক্ষণ ও করণীয়

পিত্তথলিতে পাথরকে অনেক সময় ‘নীরব রোগ’ বলা হয়, কারণ প্রাথমিক অবস্থায় কোনো স্পষ্ট উপসর্গ থাকে না। অনেকেই জানতেও পারেন না যে তাঁর পিত্তথলিতে পাথর রয়েছে। তবে চর্বি জাতীয় খাবার খাওয়ার পর হঠাৎ তীব্র ব্যথা, ডান দিকের উপরের পেট বা মাঝপেটে অস্বস্তি, বমি, হজমের সমস্যা, জ্বর কিংবা চোখ-চামড়ায় হলদে ভাব দেখা দিতে পারে। অনেক সময় এই ব্যথাকে সাধারণ গ্যাস্ট্রিক ধরে নিয়ে অবহেলা করা হয়, ফলে চিকিৎসায় দেরি হয়ে যায়।

প্রতিরোধে করণীয়

পিত্তথলির পাথর এড়াতে স্বাস্থ্যকর জীবনযাপন জরুরি। প্রতিদিন হাঁটা বা হালকা ব্যায়াম করা, চর্বি কম খাওয়া, ওজন নিয়ন্ত্রণে রাখা, পর্যাপ্ত পানি পান এবং সুষম খাবার গ্রহণ করলে ঝুঁকি অনেকটাই কমে যায়।

চিকিৎসা পদ্ধতি

পিত্তথলিতে পাথর হলে সবচেয়ে প্রচলিত চিকিৎসা হলো অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ, যা ‘ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেকটোমি’ নামে পরিচিত। এটি নিরাপদ ও আধুনিক একটি শল্যচিকিৎসা। উপসর্গবিহীন পাথর অনেক সময় শুধু নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা যায়, তবে তীব্র ব্যথা বা জটিলতা দেখা দিলে অবশ্যই সার্জনের পরামর্শ নিতে হবে।

হোমিওপ্যাথি বা ভেষজ চিকিৎসায় ভরসা করলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। তাই এ ধরনের সমস্যা দেখা দিলে দেরি না করে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়াই উত্তম।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল সেরা প্রার্থী’-আসিফ নজরুল

‘রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল সেরা প্রার্থী’-আসিফ নজরুল