ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রিজভীর! সীতাকুণ্ডে শিশু ইরামনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড আলমাস সুপার শপকে গুঁড়াদুধসহ নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগে জরিমানা ৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’

শ্রমিকদের অধিকার নিশ্চিতে নতুন সংবিধানের দাবি এনসিপি’র

  • আপলোড সময় : ১৩-০৯-২০২৫ ০৮:৫৮:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৫ ০৮:৫৮:৩৩ পূর্বাহ্ন
শ্রমিকদের অধিকার নিশ্চিতে নতুন সংবিধানের দাবি এনসিপি’র
জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, "২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পরও দেশের শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত হয়নি। শিল্প-কারখানায় কর্মরত শ্রমিক ভাই-বোনেরা আজও জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন, অথচ তাদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতে রাষ্ট্র কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।


শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় গাজীপুর চৌরাস্তা এলাকায় চান্দনা উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত এক শ্রমিক সমাবেশে এসব কথা বলেন তিনি। এনসিপির গাজীপুর জেলা মহানগর শ্রমিক উইং এ সমাবেশের আয়োজন করে। পরিবহন, গার্মেন্টস, হকারসহ শ্রমজীবী মানুষের অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।


আখতার হোসেন বলেন, "বাংলাদেশের প্রচলিত সংবিধান শ্রমিক এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় ব্যর্থ হয়েছে। তাই একটি নতুন সংবিধান প্রণয়ন এখন সময়ের দাবি, যেখানে শ্রমিক ও জনগণের মৌলিক অধিকার সুরক্ষিত থাকবে।

তিনি আরও বলেন, "এই দেশ শ্রমিকদের শ্রমের ওপরই চলে, কিন্তু তার মূল্য আজও শ্রমিকরা পান না। ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, ও সরকারি সেবায় সহজ প্রবেশাধিকার—এসব এখনও অধরাই থেকে গেছে। সংখ্যা হিসেবে শ্রমিকেরা দেশের বড় অংশ হলেও, রাষ্ট্রীয় কাঠামোয় তাঁদের অবস্থান সব সময়ই উপেক্ষিত।


সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপির শ্রমিক উইংয়ের প্রধান সমন্বয়কারী মাজহারুল ইসলাম ফকির। এতে আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের খান, কেন্দ্রীয় সংগঠক আবদুল্লাহ আল মুহিম, শ্রমিক নেতা আরমান হোসেনসহ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী