ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর, গুরুত্ব পাবে যেসব বিষয় আমি না থাকলে ইসরায়েল চূর্ণ বিচূর্ণ হয়ে যেত: ট্রাম্প ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় নতুন মোড়, ভ্যান্সের সুইজারল্যান্ড সফর স্থগিত রেমিট্যান্সে সুবাতাস, ১৭ দিনে এলো ১৮২ কোটি ডলার সিলেটে পৌঁছে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী গ্যালারিতে বসে ছেলের খেলা দেখছিলেন জিনেদিন জিদান গণমাধ্যম কমিশন হবে সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান : তথ্যমন্ত্রী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ ১০ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত বিশ্ববাজারে সোনার দাম কমছে কেন জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল: বুবলী বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ৮৯ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৬৪৩ জনের উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে বিপাকে ইউন, ৩০ বছরের জেল

নেপালের নতুন প্রধানমন্ত্রীর স্বামী বিমান ছিনতাই করেছিলেন

  • আপলোড সময় : ১৩-০৯-২০২৫ ০৯:০৫:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৫ ০৯:০৫:৩০ পূর্বাহ্ন
নেপালের নতুন প্রধানমন্ত্রীর স্বামী বিমান ছিনতাই করেছিলেন
নেপালের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন সুশীলা কার্কি। তিনি দেশটির সাবেক প্রধান বিচারপতি ছিলেন। প্রধান বিচারপতি থাকাকালীন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করায় সবার মাঝে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। ২০১৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত মাত্র এক বছর দেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা ছিলেন সুশীলা।গত মঙ্গলবার কেপি শর্মা অলি প্রধানমন্ত্রিত্ব ছাড়ার পর সুশীলা কার্কির নাম শোনা যাচ্ছিল। এরপর থেকে তার জানা-অজানা বিভিন্ন তথ্যও বের হতে শুরু করে।এরমধ্যে বেরিয়ে এসেছে তার স্বামী দুর্গা প্রসাদ সুবেদী ১৯৭৩ সালে এক বিমান ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। দুর্গা প্রসাদ নেপালি কংগ্রেসের তরুণ নেতা ছিলেন। তারা ওই সময় রাজতন্ত্রের বিরুদ্ধে লড়াই করতেন।



আর রাজতন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তাদের অর্থ প্রয়োজন ছিল। এ কারণে বিমান ছিনতাইয়ের পরিকল্পনা করেন তারা। সংবাদমাধ্যম নিউজ-১৮ জানিয়েছে, ১৯৭৩ সালের ১০ জুন রয়্যাল নেপাল এয়ারলাইন্সের একটি বিমান বিরাটনগর থেকে কাঠমান্ডুতে আসছিল। ওই বিমানে ভারতীয় বিখ্যাত অভিনেত্রী মালা সিনহাসহ ১৯ জন যাত্রী ছিলেন। বিমান মাঝআকাশে ওঠার পর সুশীলা কার্কির স্বামী পাইলটের মাথায় পিস্তল ধরেন এবং বিমানটি ভারতের বিহারে নিয়ে যেতে বলেন।



বিমানটিতে নেপালের সরকারি ব্যাংকের প্রায় ৪০ লাখ রুপি ছিল ।বিমানটি তিনি বিহারের ফোরবেসগঞ্জে অবতরণে বাধ্য করেন। এরপর বিমান থেকে ৪০ লাখ রুপি নামিয়ে সেগুলো গাড়ি দিয়ে দার্জিলিংয়ে নিয়ে যাওয়া হয়। এরপর সেই অর্থ নেওয়া হয় নেপালে।দুর্গা প্রসাদ ও তার সহযোগীদের পরবর্তীতে মুম্বাই থেকে গ্রেপ্তার করা হয়। ১৯৭৫ সালের জরুরি অবস্থার সময় তাদের ছেড়ে দেওয়া হয়।বিমান ছিনতাই করে অর্থ নেওয়ার পুরো পরিকল্পনাটি সাজান নেপালি কংগ্রেসের তৎকালীন প্রভাবশালী নেতা গিরিজা প্রসাদ কৈরালা। তিনি পরবর্তীতে নেপালের প্রথম গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত প্রধানমন্ত্রী হন। সবমিলিয়ে চারবার নেপালের প্রধানমন্ত্রী হন তিনি।



ভারতের বেনারস বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দুর্গা প্রসাদের সঙ্গে সুশীলা কার্কির পরিচয় হয়। তাদের ঘরে এক সন্তানও রয়েছে।




সূত্র: নিউজ-১৮

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ