ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

মাঝ আকাশে বিমানযাত্রীকে বাঁচালেন রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৫ ১২:১২:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৫ ১২:১২:৪২ অপরাহ্ন
মাঝ আকাশে বিমানযাত্রীকে বাঁচালেন রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী
বিমান আকাশে কয়েক হাজার ফুট ওপরে থাকা অবস্থায় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়া এক যাত্রীকে বাঁচিয়েছেন রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো। আজ সোমবার ঘটেছে এ ঘটনা।এক প্রতিবেদনে রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, সোমবার মস্কোর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের উদ্দেশে যাত্রা করে একটি বিমান। রুশ স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুশরেকাও সেই বিমানে ছিলেন। উড়োজাহাজটি ছিল একটি ভিয়েতনামিজ বিমান পরিষেবা সংস্থার।যাত্রা শুরুর তিন ঘণ্টা পর ৫০ বছর বয়সী এক যাত্রী হঠাৎ অসুস্থ বোধ করতে থাকেন। উড়োজাহাজ ক্রুরা যখন সেই যাত্রীকে নিয়ে হিমশিম খাচ্ছিলেন, সে সময় এগিয়ে আসেন ৫৮ বছর বয়সী মিখাইল মুরাশকো।




অসুস্থ ওই যাত্রী ছিলেন উচ্চ রক্তচাপের রোগী। বিমানটিতে থাকা ওষুধপত্র দিয়েই প্রাথমিক চিকিৎসা সেবা দেন রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী। পাশাপাশি ওই রোগীকে মানসিকভাবে চাঙাও রাখেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে তার চিকিৎসার একটি ভিডিও পোস্টও করা হয়েছে।






প্রসঙ্গত মিখাইল মুরাশকো একজন প্রশিক্ষিত চিকিৎসক। রাশিয়ার সেভের্দলোভস্ক স্টেট মেডিকেল বিশ্ববিধ্যায় থেকে ডিগ্রি নেয়ার পর দীর্ঘদিন পেশাদার চিকিৎসক ছিলেন মুরাশকো। ২০১৩ সালে তিনি সরকারি স্বাস্থ্যসেবা ওয়াচডগ সংস্থা রোসদারভেনাদজোরের প্রধান ছিলেন। ২০২০ সাল থেকে তিনি স্বাস্থ্যমন্ত্রীর পদে আছেন।যাত্রীকে বাঁচানোর এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে রাশিয়ার জনপ্রিয় টেলিগ্রাম চ্যানেল ‘শট’। সেই ভিডিওতে দেখা যায়, মুরাশকো অসুস্থ যাত্রীর পাশে বসে তাকে সান্ত্বনা দিচ্ছেন, হাত ধরে আশ্বস্ত করছেন এবং বারবার চেষ্টা করছেন তাকে সোজা হয়ে বসাতে। কেবিনে উপস্থিত অন্যান্য যাত্রীরাও মন্ত্রীর এই উদ্যোগ দেখে স্বস্তি পান।






শেষ পর্যন্ত মুরাশকোর তৎপরতায় যাত্রী অনেকটাই স্বাভাবিক হন। তিনি কোনো জটিলতা ছাড়াই বাকি ফ্লাইট সম্পন্ন করেন। হ্যানয়ে পৌঁছানোর পর ওই যাত্রীর আর কোনো চিকিৎসার প্রয়োজন হয়নি, তিনি নিজেই হেঁটে বিমান থেকে নেমে যান।ঘটনার পর রাশিয়ার গণমাধ্যমে ব্যাপক আলোচনার ঝড় উঠেছে। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, একজন স্বাস্থ্যমন্ত্রীর এমন পদক্ষেপ দেশবাসীর আস্থা আরও বাড়িয়ে দিয়েছে। আবার অনেকেই বলেছেন, এটি মন্ত্রীর ‘মানবিক নেতৃত্বের’ বাস্তব উদাহরণ।



সূত্র : আরটি

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী