ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল ১৫২২ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হতে পারে: শফিকুর রহমান

সানসিল্ক-এর আমন্ত্রণে ঢাকায় আসছেন পাকিস্তানি তারকা হানিয়া আমির

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৫ ০৯:৫১:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৫ ০৯:৫১:৩৮ পূর্বাহ্ন
সানসিল্ক-এর আমন্ত্রণে ঢাকায় আসছেন পাকিস্তানি তারকা হানিয়া আমির
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির এবার প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন। সানসিল্ক বাংলাদেশের আমন্ত্রণে তিনি ঢাকায় পা রাখবেন শিগগিরই। দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় এ তারকা অল্প সময়েই নাটক, চলচ্চিত্র ও ওয়েব কনটেন্টে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।




২০১৬ সালে জনান চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে হানিয়ার। এরপর থেকে একে একে মেরে হামসাফার, ফেরি টেল, দিলরুবা, আনা, কাভি মে কাভি তুম–এর মতো আলোচিত নাটক ও ওয়েব সিরিজে তার অভিনয় প্রশংসিত হয়। রোমান্টিক, কমেডি কিংবা গ্ল্যামারাস—সব চরিত্রেই সহজভাবে নিজেকে উপস্থাপন করেছেন তিনি।

বাংলাদেশেও তার অভিনীত নাটক সমান জনপ্রিয়। বিশেষ করে তরুণীরা তার ফ্যাশন, স্টাইল ও ব্যক্তিত্ব অনুসরণ করে থাকেন। তার স্বতঃস্ফূর্ত হাসি ও মায়াবী উপস্থিতি তাকে হাজারো ভক্তের কাছে প্রিয় করে তুলেছে।




হানিয়া আমির দীর্ঘদিন ধরে পাকিস্তানে সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন। সম্প্রতি সানসিল্ক বাজারে এনেছে নতুন ব্ল্যাক শাইন ফর্মুলা, যাতে ভিটামিন সি ও ই’র সমন্বয়ে চুলে ঝলমলে গ্লাস শাইন এনে দেয়। এই উপলক্ষকে ঘিরেই বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যাত্রা শুরু করবেন হানিয়া।

ঢাকায় অবস্থানকালে সানসিল্কের বিভিন্ন কর্মসূচি ও বিশেষ আয়োজনেও অংশ নেবেন তিনি। ভক্তদের জন্য থাকছে তার পক্ষ থেকে বিশেষ চমকও।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ